Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন ওয়েব সিরিজে নিজের ফার্স্ট লুকের ছবি পোস্ট করলেন মিলিন্দ সোমান, দেখে মুগ্ধ নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে তাঁর নতুন ওয়েব সিরিজ 'পৌরষপুর'-এর ফার্স্ট লুকের ছবি শেয়ার করলেন অভিনেতা ও মডেল মিলিন্দ সোমান। নাকে বড় নথ, কানে সোনার দুল। খালি গায়ে হাতে বড় বাজু, গলায় সোনার মোটা হার। সাদা-কালো খোলা চুল, কপালে বড় লাল রঙ

নতুন ওয়েব সিরিজে নিজের ফার্স্ট লুকের ছবি পোস্ট করলেন মিলিন্দ সোমান, দেখে মুগ্ধ নেটিজেনরা

শেষ আপডেট: 4 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে তাঁর নতুন ওয়েব সিরিজ 'পৌরষপুর'-এর ফার্স্ট লুকের ছবি শেয়ার করলেন অভিনেতা ও মডেল মিলিন্দ সোমান। নাকে বড় নথ, কানে সোনার দুল। খালি গায়ে হাতে বড় বাজু, গলায় সোনার মোটা হার। সাদা-কালো খোলা চুল, কপালে বড় লাল রঙের টিপ। এই মেয়েলি সাজের পাশাপাশি হাতে ধারালো এক তলোয়ার ধরে আছেন মিলিন্দ, এমন একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এ কোন মিলিন্দ.. ছবি দেখেই থ নেটিজেনেরা। এ বছরটা বেশ ভালই কাটছে মিলিন্দ সোমানের অনুরাগীদের। কারণ তাঁদের হার্টথ্রব মিঃ সোমান একের পর এক লুকসে চমকে দিচ্ছেন সকলকে। কয়েকটি ছবি নিয়ে বির্তক হলেও ৫৫ বছর বয়সে তাঁর চেহারা, ব্যক্তিত্ব, মুখের হাসি দেখার পর চোখ ফেরানো কিন্তু ভারী মুশকিল। আগামী ২৯ ডিসেম্বর জি-ফাইভ ও এএলটি বালাজি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে এই ওয়েব সিরিজ। এর আগেই বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছিল পৌরষপুরের কথা। কারা কারা অভিনয় করবেন সেই নিয়েও চলছিল জোর জল্পনা। সিরিজে মিলিন্দ একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে। নিজের ছবি পোস্ট করে মিলিন্দ লিখেছেন, "তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও রসিক বরিসের জীবনে প্রেমের বিভিন্ন পর্যায় দেখতে পাবেন পৌরষপুরে। কেউ মিস করবেন না।" ছবিটি ভরে গেছে অসংখ্য শুভেচ্ছা বার্তায়। সঙ্গে বালাজির কর্ণধার একতা কাপুর লিখেছেন, "প্রচন্ড সুন্দর লাগছে তোমায়, চোখ ফেরানো যাচ্ছে না।" স্ত্রী অঙ্কিতাও লিখেছেন, "আ মে জি ং" 'দ্য গ্র্যান্ড কিংডম অফ পৌরষপুর'- এর টিজারেই সিরিজের কিছুটা বর্ণনা দেওয়া ছিল। লেখা ছিল, এ এমন এক রাজ্য যেখানে বিভিন্ন লিঙ্গের মানুষের মধ্যে রয়েছে বিবাদ। কঠিন রাজনীতি আর ষড়যন্ত্রের শিকার হচ্ছেন প্রত্যেকে। প্রত্যেকেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দৌড়াচ্ছেন। ওয়েব সিরিজটিতে মিলিন্দের পাশাপাশি লিড রোলে থাকবেন শিল্পা সিন্ধে, শাহির শেখ, সাহিল সালাথিয়া, অনু কাপুর। বালাজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রত্যেকের লুকসেরই ছবি পোস্ট করা হয়েছে। যা দেখে অবাক হয়ে গেছেন। প্রত্যেকেই মন্তব্য করে জানিয়েছেন, "দুর্দান্ত দেখাচ্ছে প্রত্যেককে। রিলিজ হওয়ার অপেক্ষায় বসে আছি।"  

```