Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারী শক্তিশালী হয়ে উঠলেই সকলের অসুবিধা হয়, ইনস্টায় ফের সরব নুসরত

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় আবারও মুখ খুললেন নুসরত জাহান। সন্তানসম্ভবা হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। অনাগত সন্তানের বাবা কে, তা নিয়ে চলছে নানা জল্পনা। তার মাঝেই 'স্বামী' নিখিল জৈনের সঙ্গে দ্বন্দ্ব জার

নারী শক্তিশালী হয়ে উঠলেই সকলের অসুবিধা হয়, ইনস্টায় ফের সরব নুসরত

শেষ আপডেট: 15 June 2021 08:58

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় আবারও মুখ খুললেন নুসরত জাহান। সন্তানসম্ভবা হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। অনাগত সন্তানের বাবা কে, তা নিয়ে চলছে নানা জল্পনা। তার মাঝেই 'স্বামী' নিখিল জৈনের সঙ্গে দ্বন্দ্ব জারি নুসরতের। এমন পরিস্থিতিতে ফের সরব হলেন অভিনেত্রী। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিখ্যাত কবিতার কয়েক ছত্র তুলে দিয়েছেন নুসরত। সরাসরি নিজে কিছু না বললেও মনের কথা সেই কবিতাতেই স্পষ্ট। কী রয়েছে সেই কবিতায়? কবি সাবা খোদিরের লেখা কবিতায় বলা হয়েছে, নারীকে সবাই শক্তিশালী হওয়ার পরামর্শ দেয়। কিন্তু আদতে যখন নারী শক্তিশালী হয়ে ওঠে, নিজের ইচ্ছেতে কাজ করতে শুরু করে, তখন সকলের অসুবিধা হয়। নারীর নামের পাশে তখন নানা তকমা এঁটে দেয় সমাজ। কিন্তু এতে দমে যাওয়ার পাত্রী নন নুসরত। এদিন কবিতার মাধ্যমে তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কবিতায় রয়েছে, নারী একবার শক্তিশালী হয়ে গেলে যতই তাঁর সমালোচনা করা হোক, তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করা হোক, সে তখন কারও কথাই আর শোনে না। নুসরতের ব্যক্তিগত জীবনের পরিস্থিতির সঙ্গে যেন হুবহু মিলে গেছে কবিতার বক্তব্য। তাই কি এই কবিতা পোস্ট করে সমাজের উদ্দেশে বার্তা দিতে চাইলেন অভিনেত্রী? নেটিজেনরা তাই মনে করছেন। সম্প্রতি ভাইরাল হয়েছে নুসরতের বেবি বাম্পের ছবি। তুরস্কে গিয়ে নিখিল জৈনের সঙ্গে ঘটা করে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন তিনি। কিন্তু তারপর বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে ছেদ আসে। দিন কয়েক আগেই নুসরত জানান, নিখিলের সঙ্গে আইনি মতে বিয়েই হয়নি তাঁর। তাই আইনি বিচ্ছেদের প্রয়োজনও নেই। নুসরতের একাধিক অভিযোগের জবাব পাল্টা বিবৃতি প্রকাশ করে দিয়েছেন নিখিল। তিনি জানিয়েছেন, ভালবেসেই তাঁরা বিয়ে করেছিলেন। সমাজে স্বামী-স্ত্রীর পরিচয়েই থাকছিলেন। কিন্তু হঠাৎ বদলে যায় তাঁর স্ত্রীর আচরণ। এর মাঝে আবার টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যায়। প্রশ্ন ওঠে নুসরতের সন্তানের বাবা কে? এসব সমালোচনারই পরোক্ষ জবাব এদিন দিতে চেয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান রুহি।

```