Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শাহরুখের 'ডানকি' দেখে মুগ্ধ সেন্সর বোর্ড! কাঁচি চলল না কোনও দৃশ্যেই

ছবির প্রশংসায় পঞ্চমুখ সেন্সর কমিটি।

শাহরুখের 'ডানকি' দেখে মুগ্ধ সেন্সর বোর্ড! কাঁচি চলল না কোনও দৃশ্যেই

শেষ আপডেট: 16 December 2023 20:26

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি 'ডানকি'। তার আগে শনিবার ছবিটিকে ছাড়পত্র দিয়ে দিল সেন্সর বোর্ড। এবং আশ্চর্যজনকভাবে কোনওরকম দৃশ্যে কাঁচিও চালানো হয়নি। এর আগে চলতি বছরেই মুক্তি পাওয়া শাহরুখের দু'টি ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ থেকে বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড। তবে 'ডানকি'র ক্ষেত্রে তেমনটা তো হয়নি, বরং ছবিটি দেখে প্রশংসায় পঞ্চমুখ সেন্সর কমিটি।

এবছর 'পাঠান'-এ দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে কম ঝামেলা হয়নি। ছবি থেকে ওই দৃশ্য বাদ না দিলে শাহরুখ-দীপিকাকে খুন করার হুমকিও দেওয়া হয়েছিল। যদিও সিনেমা থেকে সেই দৃশ্য কাটা হয়নি। অন্যদিকে 'জওয়ান'-এও একাধিক রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল। সেসময় বেশ কয়েকটি দৃশ্যে কাঁচি চালানোর পাশাপাশি সংলাপও বদলানোর নির্দেশ দিয়েছিল কমিটি। কিন্তু 'ডানকি'র বেলা দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। ছবিটিকে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে বোর্ড।

শুধু তাই নয়, সিনেমাটি দেখে মুগ্ধতাও প্রকাশ করেছেন সেন্সর কমিটির সদস্যরা। সূত্রের খবর, গত ১৫ ডিসেম্বর 'ডানকি'কে ছাড়পত্র দিয়েছে বোর্ড। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪১ মিনিট। গোটা সিনেমায় শুধুমাত্র একটি দৃশ্যে 'শরণার্থী' শব্দটি একটু বদল করে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একটি দৃশ্যে এও সতর্কীকরণ দেওয়া হয়েছে যে, "আত্মহত্যা সমস্যা সমাধানের পথ নয়।" সবমিলিয়ে শাহরুখ খানের তৃতীয় ছবিটি মুক্তির আগে থেকেই উন্মাদনার শীর্ষে।


```