Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

একটা সুযোগ দিন স্যার, ‘জওয়ান’ হিট হতেই রাজামৌলির কাছে আবদার শাহরুখের

দ্য ওয়াল ব্যুরো: ‘ডানকি’র অ্যানাউন্সমেন্ট টিজারটা মনে আছে? পরিচালক রাজকুমার হিরানির কাছে এসে নিজেই কাজ চাইছেন শাহরুখ (SRK)। বদলে রাজু বলছেন, ‘একটা গল্প আছে। কিন্তু তাঁর কথা মেনে চললে তবেই কাজ করবেন।’ পরিচালকের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে

একটা সুযোগ দিন স্যার, ‘জওয়ান’ হিট হতেই রাজামৌলির কাছে আবদার শাহরুখের

শেষ আপডেট: 8 September 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: ‘ডানকি’র অ্যানাউন্সমেন্ট টিজারটা মনে আছে? পরিচালক রাজকুমার হিরানির কাছে এসে নিজেই কাজ চাইছেন শাহরুখ (SRK)। বদলে রাজু বলছেন, ‘একটা গল্প আছে। কিন্তু তাঁর কথা মেনে চললে তবেই কাজ করবেন।’ পরিচালকের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অভিনেতা। যদিও এই ভিডিওটি পুরোপুরি স্ক্রিপ্টেড। তবে শাহরুখ যে বড় পরিচালকদের সঙ্গে কাজের জন্য সবসময় মুখিয়ে থাকেন, তা ওই ভিডিওতেই পরিষ্কার। এবার নিজের স্টারডমের তোয়াক্কা না করেই সোশ্যাল মিডিয়ায় এসএস রাজামৌলির (SS Rajamouli) কাছে কাজ চাইতে দেখা গেল অভিনেতাকে। যা দেখে ভক্তরা বলছেন, ভাল কাজের খিদে শাহরুখের বরাবরই। তাই কেরিয়ারের এই উচ্চতায় পৌঁছেও তিনি মাটির কাছাকাছি।

SRK, SS Rajamouli
কী বলেছেন শাহরুখ খান? (SRK)

‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্য নিয়ে শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন এসএস রাজামৌলি। লেখেন, “এই কারণেই এসআরকে বক্স অফিসের বাদশা। কী দারুণ একটা শুরু হল! অভিনন্দন অ্যাটলি দক্ষিণের পাশাপাশি উত্তর ভারতে নিজের সাফল্য ধরে রাখার জন্য। ‘জওয়ান’-এর সবাইকে শুভেচ্ছা জানাই।” পরিচালকের এই পোস্ট দেখে কয়েক মিনিটের মধ্যেই শাহরুখ ধন্যবাদ জানান রাজামৌলিকে। লেখেন, “আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনার সিনেমা থেকেই আমরা প্রচুর সৃজনশীলতা শিখেছি। আপনি সময় করে ছবিটি দেখুন। তারপর একবার আমার কথা ভেবে দেখবেন যে, আমি আপনার ছবিতে সাধারণ মানুষের হিরো হতে পারি কিনা। হা হা। ভালবাসা ও শুভেচ্ছা নেবেন স্যার।”

https://twitter.com/iamsrk/status/1700104597811974182?s=20

‘বাহুবলি’ সুপারহিট হওয়ার পর থেকেই দেশজুড়ে রাজামৌলির গ্রহণযোগ্যতা বেড়েছে। এরপর গতবছর মুক্তি পাওয়া ‘আরআরআর’ দেশের গণ্ডি পার করে বিদেশেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকী সেই ছবির ‘নাটু নাটু’ গানটি অ্যাকাডেমি পুরস্কারও জিতেছে। ভবিষ্যতে রাজামৌলি কী কাজ করতে চলেছেন, তা জানা না গেলেও অধীর আগ্রহে তাঁর পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এরমধ্যেই শাহরুখ এক্স হ্যান্ডলে তাঁর কাছে যেভাবে আবদার করলেন, তা দেখে আশায় বুক বাঁধতেই পারেন সিনেমাপ্রেমীরা। রাজামৌলির সঙ্গে শাহরুখ যদি সত্যিই জুটি বাঁধেন, তাহলে সেই ছবি নিয়ে উন্মাদনা কোন পর্যায়ে যেতে পারে, তা অনেকেরই কল্পনার অতীত।

শাহরুখের সঙ্গে ওয়াকিটকিতে কথা বলতে চান? ‘জওয়ান’ লিখে সার্চ করুন গুগলে


```