Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখের বিপদে পাশে জুহি, অভিন্নহৃদয় রণবীর-আলিয়াও! রইল বলিউডের ৪ বন্ধুজুটির গল্প

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুত্ব উদযাপন নিয়ে ছবি বলিউডে অজস্র। সেই সাতের দশকের 'ইয়ারানা' থেকে এসময়ের 'জিন্দেগি না মিলেগি দোবারা'- বারবার সিলভার স্ক্রিনে উঠে এসেছে বন্ধুদের গল্প। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও বি-টাউনে এমন কিছু বন্ধু (bollywood fr

শাহরুখের বিপদে পাশে জুহি, অভিন্নহৃদয় রণবীর-আলিয়াও! রইল বলিউডের ৪ বন্ধুজুটির গল্প

শেষ আপডেট: 7 August 2022 07:28

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুত্ব উদযাপন নিয়ে ছবি বলিউডে অজস্র। সেই সাতের দশকের 'ইয়ারানা' থেকে এসময়ের 'জিন্দেগি না মিলেগি দোবারা'- বারবার সিলভার স্ক্রিনে উঠে এসেছে বন্ধুদের গল্প। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও বি-টাউনে এমন কিছু বন্ধু (bollywood friendship) রয়েছেন, যারা সবসময় একে অপরের পাশে থাকেন। শত বিপদেও আগলে রাখেন। আজ, বন্ধুত্ব দিবসে রইল তেমনই কয়েকজন বন্ধুর গল্প।

শাহরুখ খান ও জুহি চাওলা (SRK-Juhi):

কথায় আছে, বন্ধু চেনা যায় দুর্দিনে! শাহরুখও হয়ত সেদিন চিনেছিলেন নিজের আসল বন্ধুকে। গতবছর অক্টোবরে যখন তাঁর বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় জর্জরিত, সেই গোটা সময়টা খান পরিবারের পাশে ছিলেন শাহরুখের বহু হিট সিনেমার নায়িকা জুহি চাওলা। এমনিতে দুজনের বন্ধুত্বের গল্প সকলেরই জানা। সিনেমার পাশাপাশি ক্রিকেট মাঠেও তাঁদের কেমিস্ট্রি সুপারহিট। দুজনের মালিকানায় কেনা কলকাতা নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সেরা টিম। একসঙ্গে বহু সুখের মুহূর্ত কাটিয়েছেন দুজনে। কিন্তু সেই চরম দুঃসময়ে বলিউড দেখেছিল বন্ধুত্বের এক অন্য রূপ। আরিয়ানের জামিনের সময় ১ লক্ষ টাকার বন্ডেও সই করেছিলেন এই জুহিই।

bollywood friendship

আলিয়া ভাট ও রণবীর সিং (Alia-Ranveer):

দুজনের একসঙ্গে সিনেমার সংখ্যা মাত্র দুটো। তার মধ্যে একটি এখনও মুক্তি পায়নি। প্রথম ছবি জোয়া আখতারের 'গাল্লি বয়'। আর এই একটিমাত্র সিনেমার মধ্যে দিয়েই রাতারাতি বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়েন আলিয়া ভাট ও রণবীর সিং। সম্প্রতি, রণবীর সিংয়ের ন্যুড ফটোশ্যুট নিয়ে দেশে প্রবল বিতর্কের ঝড় ওঠে। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য শ্যুট করা এই ছবিগুলি নিয়ে চর্চা শুরু হয় চায়ের ঠেকেও। এমনই সময় বন্ধুর সমর্থনে জোর গলায় আওয়াজ তোলেন আলিয়া। 'ডার্লিংস'-এর ট্রেলার লঞ্চে আলিয়াকে রণবীরের এই নতুন ফটোশ্যুট নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, 'আমার প্রিয় সহ-অভিনেতা রণবীর সিং সম্পর্কে নেতিবাচক কিছু বলা আমি পছন্দ করি না। সুতরাং, এই প্রশ্নটিও আমি সহ্য করতে পারছি না। রণবীর আমাদের চলচ্চিত্র জগৎকে অনেক কিছু দিয়েছেন। তাই আমাদের শুধু তাঁকে ভালোবাসা দেওয়া উচিত। বিতর্ক নয়।'

bollywood friendship

বেবিবাম্প নিয়ে মিষ্টি হাসি, রণবীরের পাশে এসে আদুরে পোজ আলিয়ার, দেখুন ভিডিও

করিনা কাপুর খান ও অমৃতা অরোরা (Kareena-Amrita):

করিনা ও তাঁর 'গার্লস গ্যাং'-এর কথা জানে না, বলিউডে এমন সংখ্যা বিরল। কারিশমা কাপুর, করিনা কাপুর, মালাইকা অরোরা এবং অমৃতা অরোরা- এই চারজনকে নিয়েই তৈরি হওয়া তাদের গ্যাং যে অবিচ্ছেদ্য, সেকথাই সম্প্রতি প্রমাণ করে দিয়েছেন করিনা। বছরের শুরুর দিকে, অমৃতা অরোরাকে সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন 'বুঢঢি' বলে কটাক্ষ করেছিলেন। যদিও সেই কথা গায়ে মাখেননি অমৃতা, বরং পাল্টা জবাব দিয়েছিলেন সেই ব্যক্তিকে। তবে এই ঘটনায় চুপ করে থাকেননি করিনা। বন্ধুকে অপমানের বদলা নিতে তীব্র প্রতিবাদ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

bollywood friendship

রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায় (Ranbir-Ayan):

বহু পুরনো একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর অয়ন মুখোপাধ্যায়কে তাঁর বাবা, বলা ভাল তাঁর ভাষায় 'সৎ বাবা' বলে সম্বোধন করেছিলেন। অয়নের 'ওয়েক আপ সিড' এবং 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-তে কাজ করেছেন এবং তাঁর তৃতীয় সিনেমা 'ব্রহ্মাস্ত্র'-তেও দেখা যাবে রণবীরকে। যেখানে জুনিয়র কাপুরকে তাঁর অভিনেতা স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

রণবীর একবার বলেছিলেন যে, অয়ন তাঁর কাছে একজন পরিচালকের চেয়েও অনেক বেশি কিছু। সে হয়ত তাঁর কাছে একজন বাবার মতো বা বলা ভাল সৎ বাবার মতো। আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে ও সাহায্য করেছে। ও সবসময় নিজের কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসে এবং সেই কাজে আমাকেই সামিল করে। এমনকি আমার খারাপ সময়েও পাশে থেকেছে এই বন্ধুই।

bollywood friendship

```