Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইদে মন্নতের সামনে ভিড়, যেন একুশে জুলাইয়ের ধর্মতলা

দিনের শেষে অবশ্য তাঁদের হতাশ করেননি বলিউড বাদশা। খুশির ইদে ভক্তরা শাহরুখ খানের হাত নাড়া দেখেই বাড়ি ফিরেছেন।

ইদে মন্নতের সামনে ভিড়, যেন একুশে জুলাইয়ের ধর্মতলা

মন্নতে শাহরুখের দরবার।

শেষ আপডেট: 11 April 2024 20:44

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের ২ তারিখে এটা চেনা দৃশ্য। মন্নতের বাইরে রাত থেকেই ভিড় জমতে শুরু করে, একবারের জন্য বাদশার ঝরোখা দর্শনের আশায়। কিন্তু, আজ ইদের দিনেও মুম্বইয়ের প্রসিদ্ধতম তারকাপীঠে ভক্তদের ঢল নেমেছে। বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডের বিখ্যাত হেরিটেজ বাড়ির সামনে কাতারে কাতারে লোক জমায়েত হয়েছিলেন। দিনের শেষে অবশ্য তাঁদের হতাশ করেননি বলিউড বাদশা। এসেছেন মন্নতের বাইরে, হাসিমুখে হাত নেড়েছেন, বিলিয়েছেন ভালবাসা। খুশির ইদে ভক্তরা শাহরুখ খানের হাত নাড়া দেখেই বাড়ি ফিরেছেন। 

ভারতীয় সিনেমার ইতিহাসে এ'হেন উন্মাদনার কোনও যুক্তি, কারণ নেই। শাহরুখ খানের কাছে সব যুক্তিই ফিকে। এক্স হ্যান্ডলে পোস্ট করা শাহরুখের হাত নাড়ার সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যতদূর চোখ যায় কার্যত জনসমুদ্র। ভিড় ঠেকাতে হিমশিম দশা মুম্বই পুলিশের। হাতা গোটানো সাদা ফতুয়া আর চোস্তায় মন্নতের লোহার জালের ব্যারিকেডে দাঁড়িয়ে স্বয়ং বাদশা। তিনি হাত নাড়ছেন, সামনে বাঁধভাঙা আবেগ। ভিড় দেখে বোঝার উপায় নেই, এটা মন্নতের সামনে ইদের ভিড় নাকি একুশে জুলাইয়ের ধর্মতলা! 

নিচে নেটিজেনদের সরস মন্তব্য, 'এই তো, ইদের চাঁদ দেখতে পাওয়া গিয়েছে!'


```