Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৃজিতের জীবনে দ্বিতীয় পুরুষ কি তাহলে অনির্বাণ! জুটির ছবি দেখে দীর্ঘশ্বাস পড়ল মিথিলার

দ্য ওয়াল ব্যুরো: কোনও কোনও পরিচালকের নির্দিষ্ট অভিনেতা, অভিনেত্রীর প্রতি বিশেষ দুর্বলতা থাকে। কেউ কেউ নিজে মুখে স্বীকার করেন, তো কেউ পরপর সিনেমায় পছন্দের মানুষকে সুযোগ দিয়ে পরোক্ষভাবে বুঝিয়ে দেন ভাললাগার কথা। আর লুকোচুরি নয়। পরিচালক এব

সৃজিতের জীবনে দ্বিতীয় পুরুষ কি তাহলে অনির্বাণ! জুটির ছবি দেখে দীর্ঘশ্বাস পড়ল মিথিলার

শেষ আপডেট: 2 January 2021 08:29

দ্য ওয়াল ব্যুরো: কোনও কোনও পরিচালকের নির্দিষ্ট অভিনেতা, অভিনেত্রীর প্রতি বিশেষ দুর্বলতা থাকে। কেউ কেউ নিজে মুখে স্বীকার করেন, তো কেউ পরপর সিনেমায় পছন্দের মানুষকে সুযোগ দিয়ে পরোক্ষভাবে বুঝিয়ে দেন ভাললাগার কথা। আর লুকোচুরি নয়। পরিচালক এবার সরাসরি ভালবাসার কথা জানালেন অভিনেতাকে। নতুন বছরের শুরুতেই সক্কাল সক্কাল অনির্বাণের প্রতি ভালবাসার কথা জানালেন সৃজিত মুখোপাধ্যায়। টুইটারে 'খোকা-মালিক' দু'জন দু'জনকে জড়িয়ে ধরে আছেন এমন ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, "১০০% লাভ... লাভ... লাভ...!" পোস্ট দেখে দীর্ঘশ্বাস ফেলেছেন সৃজিতের সদ্য বিবাহিতা স্ত্রী মিথিলা। সকালবেলার এই মজার পোস্টে মন্তব্য করছেন অনির্বাণ-সৃজিতের অনুরাগীরা। কেউ কেউ লিখেছেন, "ও মা গো, টুরু লাভ!" কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি পোস্ট। বাংলায় অনির্বাণ ছিলেন দ্য মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর। তাঁর বিয়ের খবর শুনে নারীকুল যেন একপ্রকার মুষড়েই পড়েছিলেন।‌ মেয়েরা ছাড়াও আর যাঁর মনে দুঃখ হয়েছিল, তিনি হলেন সৃজিত মুখোপাধ্যায়! এমন একটি মিমের ছবি টুইটারে শেয়ার করেছিলেন সৃজিত-পত্নী মিথিলা। এবার পরিচালক নিজেই আরও একবার মজা করলেন তাঁদের সম্পর্ক নিয়ে। বাংলা সিনেমা-প্রেমী দর্শকদের কাছে এখন এই ধারণা স্পষ্ট যে, সৃজিতের সিনেমা মানে তাতে অনির্বাণকে দেখা যাবেই। দু'বছর আগে একসঙ্গে পথচলা শুরু হয়েছিল এই জুটির। অনেকের মতে পরপর ছ'টি সিনেমায় একসঙ্গে কাজ করার পর দুর্বলতা তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। শুরুটা হয়েছিল 'উমা' দিয়ে। তারপর 'এক যে ছিল রাজা', 'শাহজাহান রিজেন্সি', 'ভিঞ্চি দা', 'গুমনামী', 'দ্বিতীয় পুরুষ'। এরপর নতুন বছরে সৃজিতের সিনেমায় অনির্বাণকে আবার দেখা যাবে কিনা, আজ সকালের পোস্টের পর এই নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা।

```