Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঋত্বিক-পরম জুটিতে বড় পর্দায় ফিরছে ‘উইঙ্কল টুইঙ্কল’

ঘুম ভাঙতেই কেটে গিয়েছে কুড়িখানা বছর। পৃথিবী ঘুরে গিয়েছে। সময়ের বদলেছে। বদলেছে সমাজ। এখন সব্যসাচী বসে আছে এক নতুন পৃথিবীতে।

ঋত্বিক-পরম জুটিতে বড় পর্দায় ফিরছে ‘উইঙ্কল টুইঙ্কল’

‘উইঙ্কল টুইঙ্কল’ আসছে। গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 25 November 2024 19:55

দ্য ওয়াল ব্যুরো: সময় ১৯৭৬। বিপ্লবী রাজনৈতিক কর্মী সব্যসাচী। মোস্ট ওয়ান্টেড। পুলিশ হেফাজত থেকে সে উধাও হয়ে যায়! প্রায় দু’দশক পর সে ফিরে আসে রিপ ভ্যান উইঙ্কলের মতো, এক পার্কে, যেখানে সে বিশ বছর আগে ঘুমিয়ে পড়েছিল।

 ঘুম ভাঙতেই কেটে গিয়েছে কুড়িখানা বছর। পৃথিবী ঘুরে গিয়েছে। সময়ের বদলেছে। বদলেছে সমাজ।

এখন সব্যসাচী বসে আছে এক নতুন পৃথিবীতে। সব্যসাচীর একমাত্র ছেলে ইন্দ্র বাবার আদর্শের একেবারে বিপরীত। তার দল অন্য। সব্যসাচীর মেয়ে ইন্দ্রাণী, সে সুখী, সমাজের প্রতি তার কোনও দায়বদ্ধতা নেই। স্ত্রী রাজলক্ষ্মী, অতীতের স্মৃতিকে কাছে টেনেই জীবনের বাকিটা কাটাতে চায়।

এমন এক নাটকের দৃশ্যে দাপট ছিল রাজনৈতিক কথোপকথনের। চোখা ভাষা। সরাসরি আক্রমণ। অদৃশ্য ঘাত-প্রতিঘাত। সে সময়ে ‘উইঙ্কল টুইঙ্কল’ ছিল বিতর্কিত এক নাটক। এমনকি অশোকনগরের একটি ‘কল শো’ বন্ধ অবধি হয়ে যায়। সময় অর্থাৎ বাম আমল। একাধিকবার প্রদর্শনী বন্ধের হুমকিও আসে। ব্রাত্য বসুর লেখায় এবং দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘উইঙ্কল টুইঙ্কল’, পলিটিক্যাল ফ্যান্টাসি! মুখ্য অভিনয়ে ছিলেন বাংলা থিয়েটারের দুই তাবড় অভিনেতা। দেবশঙ্কর হালদার ও রজতাভ দত্ত। (Bratya Basu, Debesh Chattaopadhyay, Rajatava Dutta, Debshankar Haldar)

 

 এমন এক নাটক যদি ফিরে আসে বড় পর্দায়, ভেবেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সেই মতো তাঁর হাত ধরেই ফিরছে বাস্তবে, ‘উইঙ্কল টুইঙ্কল’। আজ প্রযোজনা সংস্থা এবং পরিচালক শেয়ার করেছেন পোস্টার।

 ধূসর রঙা পোস্টারে লেনিনের ভাঙা মূর্তি। পাশাপাশি বসে দুই চরিত্র। পাশে রাখা কাস্তে-হাতুড়ি-তারা থেকে চুঁইয়ে পড়ছে রক্তবিন্দু।

 সৃজিত (Srijit Mukherji), তাঁর অতি পছন্দের ‘উইঙ্কল টুইঙ্কল’ নিয়ে ছবি করতে আগ্রহী, ২০২৩ সালে এই খবরটি ছড়ায়। তখন যা শোনা গিয়েছিল তা ছিল এরকম। ছবির নাম হবে ‘রিপ ভ্যান উইঙ্কল’। চিত্রনাট্য লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত।

প্রথমদিকে নায়ক হিসেবে অনির্বাণ ভট্টাচার্য ও ঋত্বিক চক্রবর্তীর নাম শোনা গিয়েছিল। সব্যসাচীর ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ, মঞ্চে যা দেবশঙ্কর হালদার করে থাকেন। এবং ঋত্বিক ছেলে ইন্দ্রর ভূমিকায় অভিনয় করবেন। মঞ্চে রজতাভ দত্ত করেন সেই অভিনয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও শোনা গিয়েছিল সে সময়ে।

 ঠিক এক বছর পরে জানা যাচ্ছে, সব্যসাচীর ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এও শোনা যাচ্ছে, সব্যসাচীর মেয়ে ইন্দ্রাণীর ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনা রায়কে। স্ত্রী রাজলক্ষ্মীর চরিত্রে অনসূয়া মজুমদারের নামও শোনা যাচ্ছে।  (Parambrata Chattopadhyay), (Ritwick Chakraborty)

 ২০২৪ সালে ‘অতি উত্তম’, ‘পদাতিক’, ‘টেক্কা’র চাল চেলেছেন সৃজিত। নতুন বছরে ‘উইঙ্কল টুইঙ্কল’, ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’ রয়েছে।


```