Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন কষাকষি ভুলে সৃজিত-যিশুর যুগলবন্দি, তারকা জুটির নতুন ‘জ্যাম-তারা’ গ্যাং

দ্য ওয়াল ব্যুরো: বছরখানেক আগের কথা। দু’জনের মুখ দেখাদেখি প্রায় বন্ধ। অবস্থা এমনই যে একজনের সামনে আর একজনের নামও নেওয়া যাচ্ছে না। কেউই কাউকে নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না, অথচ ভিতর ভিতর ঠান্ডা যুদ্ধ চলছে। একজন সৃজিত মুখোপাধ্যায় (Srijit

মন কষাকষি ভুলে সৃজিত-যিশুর যুগলবন্দি, তারকা জুটির নতুন ‘জ্যাম-তারা’ গ্যাং

শেষ আপডেট: 14 July 2023 11:24

দ্য ওয়াল ব্যুরো: বছরখানেক আগের কথা। দু’জনের মুখ দেখাদেখি প্রায় বন্ধ। অবস্থা এমনই যে একজনের সামনে আর একজনের নামও নেওয়া যাচ্ছে না। কেউই কাউকে নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না, অথচ ভিতর ভিতর ঠান্ডা যুদ্ধ চলছে। একজন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), অপরজন যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। কেন তাঁদের সম্পর্কের অবনতি হয়েছিল, তা অবশ্য কখনওই জানা যায়নি। তবে সম্প্রতি শোনা যাচ্ছিল, মন কষাকষি ভুলে তাঁরা দু’জন আবার কাছাকাছি এসেছেন। এমনকী একসঙ্গে কাজও করতে চলেছেন। শুক্রবার দুপুরে একটি ভিডিও পোস্ট করে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন পরিচালক।

কী রয়েছে সেই ভিডিওতে? (Srijit Mukherji)

যিশু যে অভিনয়ের পাশাপাশি খুব ভাল ড্রামস বাজাতে পারেন, তা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এ বহুবার তাঁকে ড্রামস বাজাতে দেখেছেন দর্শকরা। এরমধ্যেই যিশু নিজের একটি ব্যান্ডও চালু করেছেন। সেখানে তিনি মূলত ড্রামারের ভূমিকা পালন করেন। এমনকী বাড়িতে একটি সেটআপও তৈরি করে ফেলেছেন। মাঝেমধ্যেই ব্যান্ডের সদস্যদের নিয়ে সেই ঘরে জ্যামিং করতে দেখা যায় অভিনেতাকে।

https://twitter.com/srijitspeaketh/status/1679798369953394688?s=20

সম্প্রতি সেই জ্যামিংয়ের ঘরে উপস্থিত ছিলেন সৃজিতও। সেখানেই দু’জন মজার ছলে একসঙ্গে জ্যামিং করেন। যিশু বরাবরের মতোই ড্রামস বাজিয়েছেন। আর সৃজিতকে দেখা গিয়েছে মাউথঅর্গ্যান বাজাতে। ‘মেরে জীবন সাথী’ সিনেমায় কিশোর কুমারের গাওয়া ‘চালা যাতা হুঁ’ গানের সুরে বাদ্যযন্ত্র বাজাতে দেখা গিয়েছে সৃজিত-যিশুকে। এই ভিডিওটি করেছেন যিশুর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। শুক্রবার দুপুরে সেটি পোস্ট করে সৃজিত লেখেন, ‘জ্যাম-তারা’! সঙ্গে তিনি এও বার্তা দিলেন যে ঝগড়া ভুলে আবার এক হয়েছে এই অভিনেতা-পরিচালক জুটি।

‘দশম অবতার’ থেকে বাদ গেলেন শুভশ্রী, পরিবর্তে কি জয়া?


```