
শেষ আপডেট: 13 August 2023 11:19
দ্য ওয়াল ব্যুরো: তিনি চলে গেছেন ৫ টি বছর পেরিয়ে গেছে। তবু আজও বি টাউনে নানা অনুষ্ঠানে অথবা রিয়্যালিটি শো-তে সহকর্মীদের স্মৃতিচারণায় বারবার উঠে আসে তাঁর নাম। তিনি শ্রীদেবী। বেঁচে থাকলে আজ অর্থাৎ ১৩ অগস্ট বয়স হতো ৬০ বছর (sridevi turns 60)।

মা-র জন্মদিন উপলক্ষে রবিবার খুশি যে ছবিটি পোস্ট করেছেন সেটি দেখে মনে করা হচ্ছে যে সেটি সম্ভবত, শ্রীদেবীর অভিনয় করা ধারাবাহিক 'মালিনী আইয়ার'-এর শ্যুটিংয়ের সময়ে তোলা ছবি। স্বাভাবিক ভাবেই সেই ধারাবাহিকের সময়ে খুশি এবং জাহ্নবী দু'জনেই অনেকটাই ছোট ছিলেন।
খুশি ছাড়াও শ্রীদেবীর স্বামী বনি কাপুরও স্ত্রী-র জন্মদিনে তাঁদের দু'জনের একটি পুরনো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এই ছবিতেও স্বাভাবিক ভাবেই বহু অনুরাগী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে। তিনি জীবিত থাকলে আজ হয়তো বি টাউনের বহু তারকা উপস্থিত হতেন শ্রীদেবীর ঝলমলে বার্থডে ব্যাশে। তবে, সে উপায় নেই। সেই কারণেই যেন অনুরাগী থেকে পরিজনের আজ দীর্ঘশ্বাস, 'আগার তুম সাথ হো'।
'গদর ২' দু'দিনেই পেরোল ৮৩ কোটি! স্বাধীনতা দিবসের হাওয়ায় বাজিমাত বক্স অফিসে