Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আলুর পকোড়া বানাচ্ছেন কাঞ্চন, তা দেখে কেঁদেই চলেছে কৃষভি, ভিডিও করে শ্রীময়ী বললেন...

শ্রীময়ী চট্টরাজ মাঝেমধ্যেই তাঁদের সংসারের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

আলুর পকোড়া বানাচ্ছেন কাঞ্চন, তা দেখে কেঁদেই চলেছে কৃষভি, ভিডিও করে শ্রীময়ী বললেন...

শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক

শেষ আপডেট: 3 April 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: শ্রীময়ী চট্টরাজ মাঝেমধ্যেই তাঁদের সংসারের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। কখনও বেড়াতে যাওয়া, কখনও বিশেষ দিন উদযাপন, আবার কখনও বা রোজকার সাধারণ মুহূর্ত—সবকিছুই উঠে আসে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এবারের পোস্টে চমক অন্য জায়গায়!

সম্প্রতি শ্রীময়ী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক রান্না করছেন। পাশে দাঁড়িয়ে শ্রীময়ীর মা, আর পাশে রয়েছেন শ্রীময়ী নিজেও। ভিডিওতে অভিনেত্রী মজা করে বলেন, "কাঞ্চন এখন আলুর পকোড়া বানাচ্ছে। কী গো, একটু তাকাও?" উত্তরে কাঞ্চন বলেন, "দাঁড়াও, মন দিয়ে করতে দাও।"  

শ্রীময়ী আরও জানান, এই বিশেষ রান্নাটা কাঞ্চন তাঁর শাশুড়ির কাছ থেকে শিখেছেন, আর তাঁর দিদি ফোনে থেকে পুরো বিষয়টি তদারকি করছেন! ঠিক এই সময়েই শ্রীময়ী বলেন, "আর এদিকে কৃষভি কেঁদে চলেছে। বাবা রান্না করছে, সেই আনন্দে কেঁদে ফেলেছে!" অবশ্য, এটা যে নিছক মজা, তা তিনি নিজেই পরিষ্কার করেছেন।  

সদ্যই প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁদের মেয়ে কৃষভিকেও সঙ্গে নিয়েই কাটিয়েছেন এই বিশেষ দিন। গত বছর ২ মার্চ তাঁরা সাতপাকে বাঁধা পড়েন, আর তার আগে ভ্যালেন্টাইন্স ডে-তেই আইনি বিয়ে সেরেছিলেন। এরপর ২০২৪ সালের নভেম্বরে তাঁদের কন্যা কৃষভির জন্ম হয়।  


```