Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শ্রীলেখা এবার ওপার বাংলায়, বাংলাদেশের ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে

চৈতালি দত্ত এবারে বাংলাদেশের ওয়েব ফিল্মে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra)। সৌন্দর্য এবং অভিনয় গুণে শ্রীলেখার ওপার বাংলাতেও যথেষ্ট খ্যাতি। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা পরিচালিত 'কলকাতা ড

শ্রীলেখা এবার ওপার বাংলায়, বাংলাদেশের ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে

শেষ আপডেট: 28 April 2023 13:02

চৈতালি দত্ত

এবারে বাংলাদেশের ওয়েব ফিল্মে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra)। সৌন্দর্য এবং অভিনয় গুণে শ্রীলেখার ওপার বাংলাতেও যথেষ্ট খ্যাতি। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা পরিচালিত 'কলকাতা ডায়েরিজ' শীর্ষক ওয়েব ফিল্মে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্রীলেখা। সম্প্রতি কলকাতার বিভিন্ন লোকেশনে ১১ দিনের শেডিউলে শ্যুটিং শেষ হল। এখন জোর কদমে এই ওয়েব ছবির ডাবিং-এর কাজ চলছে কলকাতায়। আর ডাবিং এর ফাঁকে পাওয়া গেল পরিচালক রাশেদকে।

'কলকাতা ডায়েরিজ' এর গল্প প্রসঙ্গে প্রশ্ন করতেই পরিচালক রাশেদ জানালেন, ' মূলত এটি সম্পর্কের গল্প। অনামিকা সাহা যিনি নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করেন। সিঙ্গল ,সুন্দরী একজন সফল মহিলা উদ্যোগপতি হিসেবে নারী সমাজে তিনি যথেষ্ট জনপ্রিয়। বৈবাহিক জীবন তাঁর ভাঙচুর হলেও নিজের জীবন তিনি ভেঙে যেতে দেননি। বর্তমানে তিনি প্রসাধনী সংস্থার একজন কর্ণধার। তাঁর অফিসে চাকরি করে শর্মি নামে একটি অল্প বয়সী মেয়ে।খুব অল্প সময়ে তাঁদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে বোহেমিয়ান চালাক স্বভাবের ছেলে পিকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কলকাতায় আসে। ঘটনাচক্রে পিকের সঙ্গে পরিচয় হয় অনামিকা ও শর্মির। এরপর ধীরে ধীরে অনামিকার অতীত পিকে র হাত ধরে সামনে আসে।

একটা সময়ে অতীতের মুখোমুখি অনামিকাকে দাঁড় করিয়ে দেয় পিকে। অন্তরালে থাকা কি সেই ঘটনা জানতে হলে ওয়েব ফ্লিম মুক্তির জন্য অপেক্ষা করতে হবে বলে জানালেন পরিচালক। ১১২ মিনিটের এই ওয়েব ফিল্ম বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পাবে।

পরিচালক এর আগে অভিনেত্রী শ্রীলেখাকে নিয়ে 'দার্জিলিং এ ভালবাসা' নামে বাংলাদেশের একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন। যেহেতু কলকাতার প্রেক্ষাপটে ছবির গল্প এগিয়েছে তাই ছবিতে শ্রীলেখা ছাড়াও টলিউডের অনেক শিল্পীরা অভিনয় করেছেন।


এই ওয়েব ছবিতে অভিনীত শিল্পীরা হলেন শ্রীলেখা মিত্র( অনামিকা সাহা), দর্শনা বণিক ( শর্মি), সিফাত আমিন( বাংলাদেশ)।
এছাড়াও শান্তিলাল মুখোপাধ্যায় ,অরিজিৎ গুহ প্রমুখ শিল্পীদের বিভিন্ন ভূমিকায় অভিনয়ে দেখা যাবে।
এই ওয়েব ফিল্মের কাহিনি লিখেছেন রাশেদ রাহা।
চিত্রনাট্য ,সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।
ক্যামেরার দায়িত্বে আছেন রফিকুল ইসলাম।
সুরকার ঈশান রাহী (বাংলাদেশ), আশু চক্রবর্তী (কলকাতা)।
প্রযোজনা বিগ আর এন্টারটেইনমেন্ট। প্রযোজক কাজী জাফরিন মুন।

পরিচালক রাশেদ ইতিপূর্বে বাংলাদেশের ছোট পর্দায় ৮৪টির বেশি জনপ্রিয় নাটক ছাড়াও ছবি,বিজ্ঞাপন পরিচালনা করেছেন।এ বছরে বড় পর্দার জন্য তিনি দুটি ছবি পরিচালনা করবেন।যার মধ্যে একটি ছবির নায়ক বাংলাদেশের সুপারস্টার শাকিব খান।


```