Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

রেড ভলান্টিয়ারের সঙ্গে ডেটে গিয়ে চরম প্রতারণা, ফেসবুকে আকুল কান্না শ্রীলেখার

দ্য ওয়াল ব্যুরোঃ রেড ভলান্টিরার শশাঙ্ক ভাবসারের সঙ্গে কফি ডেটে গিয়েছিলেন শ্রীলেখা মিত্র। কিন্তু যে উদ্দেশ্যে সেই ডেট, তা আর পূরণ হয়নি। যে কুকুরছানাকে দত্তক নেওয়ার শর্তে শ্রীলেখা শশাঙ্কের সঙ্গে ডেটে গিয়েছিলেন, তার আর কোনও হদিশ পাওয়া যাছে না।

রেড ভলান্টিয়ারের সঙ্গে ডেটে গিয়ে চরম প্রতারণা, ফেসবুকে আকুল কান্না শ্রীলেখার

শেষ আপডেট: 25 August 2021 02:42

দ্য ওয়াল ব্যুরোঃ রেড ভলান্টিরার শশাঙ্ক ভাবসারের সঙ্গে কফি ডেটে গিয়েছিলেন শ্রীলেখা মিত্র। কিন্তু যে উদ্দেশ্যে সেই ডেট, তা আর পূরণ হয়নি। যে কুকুরছানাকে দত্তক নেওয়ার শর্তে শ্রীলেখা শশাঙ্কের সঙ্গে ডেটে গিয়েছিলেন, তার আর কোনও হদিশ পাওয়া যাছে না। এক কথায় অভিনেত্রীর সঙ্গে ডেটে যাওয়াই মূল উদ্দেশ্য ছিল শশাঙ্কের। তারপর ডেট মিটতেই কুকুরছানাটির দায় ঝেড়ে ফেলেছেন তিনি। এই ঘটনার কথা শুনেই ভেঙে পড়েছেন শ্রীলেখা। সকালে ফেসবুক পেজে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারপর মঙ্গলবার রাতে কাঁদলেন। বেওয়ারিশ সেই কুকুরছানাটার জন্য শ্রীলেখা মিত্রের কান্নাকাটি দেখল সোশ্যাল মিডিয়া। দেখুন সেই ভিডিও শ্রীলেখা এখন কাজের সূত্রে সুইৎজারল্যান্ডে রয়েছেন। এই চরম প্রতারণা, বিশ্বাসঘাতকতার খবর শোনার পর থেকেই মুষড়ে পড়েছেন তিনি। এদিন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, যাখানে পরিষ্কার দেখা যাচ্ছে কেঁদেকেঁদে চোখ ফুলে গিয়েছে তাঁর। কাঁদতে কাঁদতেই তিনি বলেছেন, এমন যে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। এ ছিল তাঁর ধারণার বাইরে। ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন, নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্যেই গোটা বিষয়টা ঘটিয়েছেন শ্রীলেখা। তাঁদের উদ্দেশে অভিনেত্রী বলেছেন, তিনি নিজেও একাধিক রাস্তার কুকুর দত্তক নিয়েছেন আর তারা তার নিজের ছেলের মতোই। পথপশুদের নিয়ে সচেতনতা বাড়ানোর জন্যেই এমন করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। এই বিশ্বাসঘাতকতা আগে থেকে বোঝা তাঁর পক্ষে সম্ভব ছিল না। নিজেকে ছাড়া আর কাউকেই দোষ দেওয়ার নেই, কাঁদতে কাঁদতে জানিয়েছেন শ্রীলেখা। বলেছেন সারাদিন একা ঘরে বসে মানুষকে বিশ্বাস করার জন্য নিজেকে দুষবেন তিনি।

```