Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Sreelekha Mitra: শ্রীলেখার অনবদ্য কামব্যাকে গর্বিত অনন্যা! ইন্ডাস্ট্রিতে যোগ্য দাম পাননি 'সুবর্ণলতা'ও

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে রবিবার সেরার মুকুট উঠেছে বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) মাথায়। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। আদিত্য বিক্রম সেনগুপ্তের পরিচালনায় 'ওয়া

Sreelekha Mitra: শ্রীলেখার অনবদ্য কামব্যাকে গর্বিত অনন্যা! ইন্ডাস্ট্রিতে যোগ্য দাম পাননি 'সুবর্ণলতা'ও

শেষ আপডেট: 15 May 2022 14:42

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে রবিবার সেরার মুকুট উঠেছে বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) মাথায়। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। আদিত্য বিক্রম সেনগুপ্তের পরিচালনায় 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা' ছবি এই অনন্য সম্মান এনে দিয়েছে শ্রীলেখা মিত্রকে। রবিবার এই খবর ছড়িয়ে পড়তেই অজস্র শুভেচ্ছাবার্তা আসছে অভিনেত্রীর কাছে। শ্রীলেখা মিত্রকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট করেছেন টলিউডের আরেক প্রতিভাবান অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।

অনন্যা চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা নিয়ে টলিউডে কোনও সন্দেহের অবকাশ নেই। তবু হাতে গোনা কিছু ছবি আর সিরিয়ালে অভিনয়ের পরেই যেন হারিয়ে গিয়েছেন তিনি। আজকাল তাঁকে সেভাবে পর্দায় দেখা যায় না। শ্রীলেখাকে (Sreelekha Mitra) তাঁর এই আন্তর্জাতিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে গিয়ে কি নিজের প্রতি বঞ্চনারই ইঙ্গিত দিলেন অনন্যা?

তথাকথিত সুন্দরী নন, জাতীয় পুরস্কার পেয়েও টলিউডে যোগ্য সম্মান পেলেন না  অনন্যা চ্যাটার্জি

অনন্যা লিখেছেন, শ্রীলেখা, তুমি আজ দেখিয়ে দিয়েছো একজন সত্যিকারের অভিনেতা কখনও মরে না। আমি তোমার একটা সম্পূর্ণ নতুন, ঝকঝকে ইনিংসের সূচনা দেখতে পাচ্ছি। কী অসাধারণ একটা কামব্যাক! তুমি আমাদের গর্বিত করেছো, ব্যক্তিগতভাবে আমি খুব গর্বিত। তুমি অসাধারণ একজন অভিনেতা। আমার ভালবাসা নিও।

অনন্যা জানিয়েছেন তিনি এখনও শ্রীলেখার এই ছবিটি দেখেননি। কিন্তু এটি এখানে কবে মুক্তি পাবে সেই অপেক্ষায় রয়েছেন। শ্রীলেখাকে তিনি বলেছেন, তুমি যে আমাদের দর্শকদের চোখের পলক ফেলতে দেবে না সেই বিশ্বাস আমার আছে। একইসঙ্গে 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা' ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তকেও অভিনন্দন জানিয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়।

অনন্যার এই পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন শ্রীলেখা (Sreelekha Mitra)। সেখানে তিনি পষ্টাপষ্টিই জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে বঞ্চনার শিকার হয়েছেন অনন্যা। শ্রীলেখা লিখেছেন, আমরা কেউ কারও খামতি খোঁজার চেষ্টা না করে একে অপরের থেকে ভালটা শেখার চেষ্টা করি। অনন্যা চট্টোপাধ্যায়, একজন ভীষণ ট্যালেন্টেড অভিনেতা/ ডান্সার, কিন্তু তিনি তাঁর যোগ্য মূল্য পাননি। অনন্যার উদ্দেশে এরপর শ্রীলেখা বলেছেন, তুই আর আমি একটা ছবিতে কাজ করবোই একসাথে।

অনন্যা চট্টোপাধ্যায়কে টলিউডের দর্শক ভোলেনি। বাংলা টেলিভিশন জগতে তো শুধুমাত্র 'সুবর্ণলতা'র জন্যেই তাঁকে মনে রেখে দেওয়া যায় আজীবন। বড়পর্দায় ঋতুপর্ণ ঘোষের 'আবহমান' থেকে শুরু করে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'মেঘে ঢাকা তারা' অনন্যার অভিনয় মনে থেকে গেছে। কিন্তু এত প্রতিভার দাম হয়তো পেলেন না তিনি, শ্রীলেখার (Sreelekha Mitra) পোস্টে ধরা পড়ল সেই অবজ্ঞার ছবিই।

'চিগি' কোথায় গেল! কান্নাকাটি পড়ে গেছে বাড়িতে, শহরজুড়ে চলছে পোস্টার-মাইকিং


```