Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজয় নাম্বিয়ারের হিন্দি সিরিজে শ্রীলেখা, 'স্বপ্নপূরণ'! বললেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: টলিউড থেকে বলিউডে নাম লিখিয়েছেন বর্তমানে বহু নায়ক-নায়িকাই। যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, এমনকী আবির চট্টোপাধ্যায়ও সম্প্রতি কাজ করে এসেছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে। আবার মাঝেমধ্যেই

বিজয় নাম্বিয়ারের হিন্দি সিরিজে শ্রীলেখা, 'স্বপ্নপূরণ'! বললেন অভিনেত্রী

শেষ আপডেট: 26 August 2023 08:45

দ্য ওয়াল ব্যুরো: টলিউড থেকে বলিউডে নাম লিখিয়েছেন বর্তমানে বহু নায়ক-নায়িকাই। যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, এমনকী আবির চট্টোপাধ্যায়ও সম্প্রতি কাজ করে এসেছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে। আবার মাঝেমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দিতে কাজ করেন এবং সম্প্রতি নাম লিখিয়েছেন সর্বভারতীয় সিরিজেও। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)-ও। আগামী ৭ সেপ্টেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পাবে তাঁর প্রথম হিন্দি সিরিজ (hindi webseries) 'কালা'।সিরিজটি পরিচালনা করেছেন বিখ্যাত ডিরেক্টর বিজয় নাম্বিয়ার (Bejoy Nambiar)।

এই হিন্দি সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। (Sreelekha Mitra)

যদিও শ্রীলেখা বলেন, 'চরিত্রটি খুব একটা বড় নয়, তবে গল্পের খাতিরে বেশ গুরুত্বপূর্ণ। আর পরিচালক যেহেতু বিজয় নাম্বিয়ার, তাই প্রস্তাব পেতেই রাজি হয়ে গিয়েছি। এই পরিচালকেরই 'শয়তান' দেখে মুগ্ধ হয়েছিলাম। তখন থেকেই কাজের ইচ্ছা ছিল। এতদিনে সে সুযোগ এল। স্বপ্ন পূরণ হল বলাই যায়।' এর পাশাপাশি অভিনেত্রী জানান, অডিশন দিয়েই এই সিরিজে কাজের সুযোগ পেয়েছেন তিনি।

একটা সময় আমির খানের সঙ্গে ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন করে রাতারাতি যুব সমাজের ক্রাশ হয়ে উঠেছিলেন শ্রীলেখা মিত্র। লাল পাড় সাদা শাড়ি, কপালে লাল টিপ এবং মানানসই গয়নায় সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল বঙ্গললনাকে। সেইসময় অনেকেই ভেবেছিলেন শ্রীলেখা হয়ত খুব শিগগিরই বলিউডে পাড়ি দেবেন। কিন্তু তা হয়নি, যদিও অভিনেত্রী এখনও সেভাবে বলিউডে কাজ করতে চান না। শ্রীলেখার ইচ্ছা, খুবই বেছে হিন্দি ছবি বা সিরিজে কাজ করবেন তিনি। যাতে কারও মনে না হয়, শুধুমাত্র হিন্দি ইন্ডাস্ট্রিতে নাম দেখানোর জন্যই তিনি কাজ করছেন।

জাতীয় পুরস্কার জিতেই সিদ্ধি বিনায়ক মন্দিরে কৃতি শ্যানন, ‘গাঙ্গুবাই’কে শুভেচ্ছা ‘মিমি’র


```