Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্পাইডারম্যানের পাশে 'স্ত্রী'! সৌদির মঞ্চে এক ফ্রেমে অ্যান্ড্রু গারফিল্ড ও শ্রদ্ধা কাপুর

সন্ধের রেড কার্পেট দখল করলেন বলিউডের 'স্ত্রী' শ্রদ্ধা কাপুর সঙ্গে 'স্পাইডার ম্যান' অ্যান্ড্রু গারফিল্ড।

স্পাইডারম্যানের পাশে 'স্ত্রী'! সৌদির মঞ্চে এক ফ্রেমে অ্যান্ড্রু গারফিল্ড ও শ্রদ্ধা কাপুর

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 10 December 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে চাঁদের হাট। বলিউড-হলিউড মিলেমিশে একাকার। সন্ধের রেড কার্পেট দখল করলেন বলিউডের 'স্ত্রী' শ্রদ্ধা কাপুর সঙ্গে 'স্পাইডার ম্যান' অ্যান্ড্রু গারফিল্ড। শ্রদ্ধার রূপে নাকি মুগ্ধ অভিনেতা।

প্রতিবারের মতো এবারও জেড্ডায় বসেছিল রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের আসর। সেখানে ফাল্গুনি শেন পিককের রং মহল কোর্টিয়ার কালেকশনের পোশাকে সেজে গিয়েছিলেন শ্রদ্ধা। তাঁর রূপের ছটায় কুপোকাত হলেন স্বয়ং স্পাইডার ম্যান। 

সৌদি আরবের ওই চলচ্চিত্র উৎসবে অ্যান্ড্রু গিয়েছিলেন স্লেট রঙের একটি স্যুট পরে। বিয়ার্ড লুকে ধরা দেন তিনি। শ্রদ্ধাকে দেখেই তাঁর দিকে এগিয়ে যান অভিনেতা। হাত মেলান বলিউড সুন্দরীর সঙ্গে। তার পর একসঙ্গে পোজও দেন পাপারাৎজিদের সামনে। 

ওই উৎসবে শ্রদ্ধার পাশাপাশি বলিউড থেকে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, ফারহান আখতার, শিবানী দান্দেকার। রীতেশ সিধওয়ানি ও তাঁর স্ত্রী ডলি। হলিউড অভিনেত্রী-পরিচালক আলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে রেড কার্পেটে পোজ দেন রণবীর। সেজেছিলেন গলাবন্ধে।


```