Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জীবনের এক-তৃতীয়াংশ সময় একসঙ্গে কাটিয়েছি...', কোন সম্পর্ক ছেদে কান্নায় ভেঙে পড়লেন অমিতাভ?

হঠাৎ কেন আবেগে ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন?

'জীবনের এক-তৃতীয়াংশ সময় একসঙ্গে কাটিয়েছি...', কোন সম্পর্ক ছেদে কান্নায় ভেঙে পড়লেন অমিতাভ?

অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 January 2026 19:34

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এমন কিছু অনুষ্ঠান রয়েছে, যা কেবল বিনোদনের গণ্ডিতে আটকে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে আবেগে পরিণত হয়। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati) ঠিক তেমনই একটি নাম। আর এই শোয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কেবিসি ছাড়া (KBC Season 17) যেমন ভারতীয় টেলিভিশনের কথা ভাবা কঠিন, তেমনই অমিতাভ বচ্চন ছাড়া কেবিসিও কল্পনার বাইরে।

নতুন বছরে পা রাখার সঙ্গেই শেষ হয়ে গেল এই আইকনিক শোয়ের আরও একটি সফল অধ্যায়। শুক্রবার সম্প্রচারিত হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৭-এর গ্র্যান্ড ফিনালে। আবেগে ভরপুর এই পর্ব একদিকে যেমন উদ্‌যাপন করল সাফল্যের গল্প, তেমনই ছুঁয়ে গেল কোটি দর্শকের হৃদয়।

ফাইনাল পর্বে এক আবেগঘন মুহূর্তে অমিতাভ বচ্চন ফিরে তাকান তাঁর দীর্ঘ যাত্রার দিকে। ২০০০ সালে কেবিসি শুরুর পর থেকে দর্শকদের যে অফুরন্ত ভালবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানান বিগ বি। তাঁর কথায়, কেবিসির সঙ্গে জীবনের এক-তৃতীয়াংশেরও বেশি সময় কাটানো তাঁর কাছে নিঃসন্দেহে এক পরম আশীর্বাদ।

অমিতাভ বলেন, "জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যেখানে আমরা এতটাই ডুবে যাই যে শেষ এসে গেলেও মনে হয়, সবেমাত্র যেন শুরু হয়েছিল। এত দীর্ঘ সময় ধরে দর্শকদের সঙ্গে এই সম্পর্ক গড়ে ওঠা তাঁর জীবনের অন্যতম বড় সৌভাগ্য বলেই মনে করেন তিনি।"

তিনি আরও বলেন, "প্রতিবার টিভি পর্দায় ফিরে এসে দর্শকদের অভ্যর্থনা তাঁকে বারবার অভিভূত করেছে। তাঁর হাসিতে দর্শকের হাসি, তাঁর চোখের জলটাই যেন ভক্তদেরও চোখের জল, এই যাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকরাই তাঁর প্রকৃত সঙ্গী ছিলেন। আবেগে কণ্ঠ ভারী করে অমিতাভ স্পষ্ট করে বলেন, দর্শক না থাকলে কেবিসি থাকত না, আর কেবিসি না থাকলে তাঁরাও আজ এখানে থাকতেন না।"

গ্র্যান্ড ফিনালে পর্বটি ছিল একেবারে উৎসবের রঙে রাঙানো। প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে মঞ্চে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন অমিতাভ বচ্চন—‘রং বারসে’, ‘হোরি খেলে রঘুবীরা’ ও ‘মেরে আংনে মে’। অনুষ্ঠানে হাসির মাত্রা বাড়াতে হট সিটে হাজির হন কৌতুক অভিনেতা কিকু সারদা, যাঁর উপস্থিতিতে জমে ওঠে গোটা পর্ব।

এর আগে এক সাক্ষাৎকারে কেবিসির নির্মাতা সমীর নায়ার জানিয়েছিলেন, কীভাবে ব্রিটিশ শো ‘Who Wants to Be a Millionaire?’-এর ভারতীয় সংস্করণের জন্য অমিতাভ বচ্চনকে হোস্ট হিসেবে বেছে নেওয়া হয়। প্রথম দিকে টেলিভিশনে পূর্ণকালীন কাজ নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন জয়া বচ্চন। তবে লন্ডনে মূল শোয়ের সেট ঘুরে দেখার পরই কেবিসির অংশ হতে সম্মতি দেন অমিতাভ।
 


```