Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এআইয়ের মাধ্যমে বেআইনি ভাবে প্রয়াত এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠ ব্যবহার 

গায়কের ছেলে এসপি চরণ এই ছবির নির্মাতাদের নোটিস পাঠিয়েছেন। তাঁর দাবি পরিবারের অনুমতি ছাড়াই এই ছবির নির্মাতারা গায়কের কণ্ঠ ব্যবহার করেছেন।

এআইয়ের মাধ্যমে বেআইনি ভাবে প্রয়াত এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠ ব্যবহার 

শেষ আপডেট: 21 February 2024 20:51

দ্য ওয়াল ব্যুরো: তেলেগু ছবি 'কিডা কোলা'-এ বেআইনি ভাবে প্রয়াত সঙ্গীতশিল্পী এসপি বালসুব্রহ্মণ্যমের কণ্ঠ ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানার পরই গায়কের ছেলে এসপি চরণ এই ছবির নির্মাতাদের নোটিস পাঠিয়েছেন। তাঁর দাবি পরিবারের অনুমতি ছাড়াই এই ছবির নির্মাতারা গায়কের কণ্ঠ ব্যবহার করেছেন।

গায়ক-পুত্র একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওঁর কণ্ঠ নিয়ে কাজ করেছে সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে যদি কেউ পরিবারের অনুমতি না নিয়ে অর্থ উপার্জন করে, সমস্যা সেখানেই। কিছুদিন আগে এ আর রহমান এরকমই এআইয়ের সাহায্যে দুজন প্রয়াত সঙ্গীতশিল্পীর কণ্ঠস্বরকে ব্যবহার করেন। তবে সেটা তাঁদের পরিবারের অনুমতি নিয়েই করেছিলেন।

Keedaa Cola (2023) - IMDb

বাম্বা বাক্য ও শাহুল হামিদ, দুই কৃতি তামিল গায়কের কণ্ঠস্বরকে এআইয়ের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন উনি। ওঁদের পরিবারকে উপযুক্ত পারিশ্রমিকও দিয়েছেন।
তবে 'কিডা কোলা' ছবির নির্মাতারা এসপি বালসুব্রহ্মণ্যমের পরিবারের অনুমতি ছাড়া এ কাজ তো  করেছেনই উপরন্তু গায়কের নামও উল্লেখ করেননি। প্রয়াত শিল্পীর পরিবারের দাবি, নির্মাতারা ক্ষমা চেয়ে চিঠি এবং গানের রয়্যালটি দিক। এসপি চরণ জানান, 'এআইকে ভুল ভাবে ব্যবহার করার কারণে আমাদের কেসই হবে প্রথম কেস।' 

বালসুব্রহ্মণ্যমের পরিবারের আইনজীবী বলেন, নির্মাতারা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। যদিও ছবির নির্মাতা, পরিচালক এবং সঙ্গীত পরিচালক এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।


```