Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'খোলামকুচি' নিয়ে বিশেষ বার্তা 'দাদা'-র! আপ্লুত আর এক সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), যাকে নিয়ে এখনও মজে গোটা ক্রিকেটবিশ্ব। ক্রিকেট ছাড়ার এতবছর পরেও তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। বিসিসিআই সভাপতির চেয়ারে বসেও বেশ সফল বাংলার মহারাজ। তবে তিনি এখন মজেছেন অন্য সৌরভে। তি

'খোলামকুচি' নিয়ে বিশেষ বার্তা 'দাদা'-র! আপ্লুত আর এক সৌরভ

শেষ আপডেট: 24 July 2022 13:05

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), যাকে নিয়ে এখনও মজে গোটা ক্রিকেটবিশ্ব। ক্রিকেট ছাড়ার এতবছর পরেও তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। বিসিসিআই সভাপতির চেয়ারে বসেও বেশ সফল বাংলার মহারাজ। তবে তিনি এখন মজেছেন অন্য সৌরভে।

তিনি সৌরভ পালোধি (Sourav Palodhi)। সদ্য 'উরিবাবা' ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সৌরভ পালোধির নতুন সিরিজ ‘খোলামকুচি’র (Kholam Kuchi) প্রথম পর্ব। সেই পর্ব দেখেই পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ 'দাদা'।

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, 'পালোধিকে অনেক ছোট থেকে চিনি। দাদাগিরির প্রথম সিজনে আলাপ। সেখান থেকে কতগুলো বছর কেটে গেল। খুব ক্রিয়েটিভ মানুষ সৌরভ (Sourav Palodhi)। নতুন ছেলেমেয়েদের নিয়ে ওঁর এই নতুন প্রচেষ্টা বেশ ভাল। আমার অনেক শুভেচ্ছা রইল।”

'খোলামকুচি' (Kholam Kuchi) একদম নতুন প্রজন্মের গল্প। একই মফস্বলে বসবাসকারী এক ছেলেমেয়ের গল্প। দুই প্রধান চরিত্রে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রেয়া ভট্টাচার্য। গত ২২ জুলাই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম পর্ব। তা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। তার ওপর মহারাজের শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত পরিচালক।

সুচিত্রা-সুপ্রিয়ার মেয়েরা আজ ভারী বন্ধু, একসঙ্গে ঘুরছেন মায়েদের প্রিয় জায়গায়, সঙ্গী তাঁদের দুই মেয়ে


```