Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌরভের বায়োপিকে নামভূমিকায় রাজকুমার, ডোনার চরিত্রে এই সুন্দরী নায়িকা!

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে আগেই শোনা গিয়েছিল নানা কথা। যদিও বেশ কিছু কারণে শ্যুটিং পিছিয়ে গিয়েছিল।

সৌরভের বায়োপিকে নামভূমিকায় রাজকুমার, ডোনার চরিত্রে এই সুন্দরী নায়িকা!

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 February 2025 17:31

দ্য় ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে আগেই শোনা গিয়েছিল নানা কথা। যদিও বেশ কিছু কারণে শ্যুটিং পিছিয়ে গিয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, এই বছরের মাঝামাঝি থেকে শুরু হবে সৌরভের বায়োপিকের শ্যুটিং। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে আগ্রহের পারদ চড়ছে, যদিও কিছু নতুন খবর আসছে।

সৌরভের চরিত্রে কে?

প্রথমে রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল, তবে জানা যায়, তিনি সময় পাবেন না। এরপর আয়ুষ্মান খুরানার নাম উঠে আসে, যিনি সৌরভের মতো বাঁ হাতি ব্যাটসম্যান এবং একসময় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটও খেলেছেন। এখন শোনা যাচ্ছে, সৌরভের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা রাজকুমার রাওকে, যা নিয়ে আলোচনা চলছে।

ডোনার চরিত্রে কে?

ডোনার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও আলোচনা চলছে। কিছুদিন আগে সৌরভ জানিয়েছিলেন, তাঁর মেয়ে সানার পছন্দের তালিকায় রয়েছে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য তৃপ্তি দিমরি, যিনি 'অ্যানিম্যাল' সিনেমায় অভিনয় করেছেন। তবে বায়োপিকের স্ক্রিপ্ট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও অভিনেতাকে চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। ফেব্রুয়ারির শেষের দিকে চিত্রনাট্য প্রস্তুত হওয়ার কথা এবং মার্চের প্রথম সপ্তাহে চূড়ান্ত কাস্ট ঘোষণা করা হবে।

বায়োপিকের কাজ অনেকটাই এগিয়েছে

সৌরভের ক্যাপ্টেন্সিতে যাঁরা ক্রিকেট খেলেছেন, তাঁদের সঙ্গেও কথাবার্তা চলছে। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ডিডিএস লক্ষ্মণদের মতো বড় ক্রিকেটাররা এই বায়োপিকে জায়গা পাবেন। কারণ সৌরভের অধিনায়কত্বে তরুণ ক্রিকেটারদের উঠে আসা ছিল অন্যতম বড় অবদান। এছাড়া, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, মহম্মদ কাইফের মতো সেই সময়কার তরুণ ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা চলছে। 


```