Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শীতের আদুরে সকালে লেপের তলায় রোম্যান্স, ভাইরাল সৌরভ-দর্শনার অন্তরঙ্গ মুহূর্ত

নতুন বছরের শুরুর শীতের সকালে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করলেন সৌরভ। 

শীতের আদুরে সকালে লেপের তলায় রোম্যান্স, ভাইরাল সৌরভ-দর্শনার অন্তরঙ্গ মুহূর্ত

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 January 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক। দেখতে দেখতে তাঁদের বিবাহিত জীবনের এক বছর পূর্ণ হয়েছে। নিজেদের দাম্পত্য জীবনের নানা মুহূর্ত মাঝেমধ্যেই শেয়ার করেন এই জুটি। নতুন বছরের শুরুর শীতের সকালে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করলেন সৌরভ। 

ছবিতে দেখা যাচ্ছে, লেপের তলায় আরামের এক পরিবেশে রয়েছেন সৌরভ ও দর্শনা। কখনো দর্শনার কাঁধে মুখ গুঁজে ঘুমোচ্ছেন সৌরভ, তো কখনও হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন দু’জনে। শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকে অনেক কমেন্টও করেছেন। 

View this post on Instagram

A post shared by Saurav Das (@i_sauravdas)

২০২৪ সালের নভেম্বরে বিয়ের ঘোষণা করে ডিসেম্বরে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। সৌরভের সঙ্গে বিয়ের পর দর্শনাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে। অভিনেতা সৌরভের পূর্ববর্তী সম্পর্ক, বিশেষত অনিন্দিতা বোসের সঙ্গে তার লিভ-ইন সম্পর্ক, নিয়ে নেটিজেনদের কটাক্ষও শুনতে হয়েছে। তবে এই দম্পতি কখনওই সেই সমালোচনায় পাত্তা দেননি।  

পেশাগত দিক থেকেও এই জুটি যথেষ্ট ব্যস্ত। সৌরভ শিগগিরই সৌমিতৃষার সঙ্গে '১০ই জুন' ছবিতে পর্দায় হাজির হবেন, যা মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। অন্যদিকে, দর্শনা বড় বাজেটের 'দেবী চৌধুরাণী' প্রোজেক্টে কাজ করছেন। টলিউডের এই সফল জুটি তাঁদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে বারবার শিরোনামে থাকছেন।  


```