Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দর্শনার সঙ্গে বিয়ের বাকি ৫ দিন, সৌরভের ‘ফ্যামিলি অ্যালবাম’-এ আজও অনিন্দিতাই

অভিনেতার ইনস্টাগ্রামে প্রাক্তন প্রেমিকা অনিন্দিতার ছবি নিয়ে রহস্য জমাট বেঁধেছে।

দর্শনার সঙ্গে বিয়ের বাকি ৫ দিন, সৌরভের ‘ফ্যামিলি অ্যালবাম’-এ আজও অনিন্দিতাই

শেষ আপডেট: 10 December 2023 17:27

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে এখন বিয়ের মরশুম। পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর পর সম্প্রতি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ও। আর মাত্র ৪ দিনের অপেক্ষা। তারপর বিয়ে সেরে ফেলবেন টলিউডের আর এক ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সৌরভ দাসও। অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে গোপনে দু’বছর প্রেমের পর রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে চলেছেন তিনি।

সৌরভের বিয়ের পিঁড়িতে বসতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কিন্তু তার আগেই ফের চর্চায় অভিনেতার প্রাক্তন প্রেমিকা অনিন্দিতা বোস। শুধু প্রেমিকা বলা ভুল, অনিন্দিতার সঙ্গে দীর্ঘ কয়েকমাস লিভ-ইন সম্পর্কেও ছিলেন সৌরভ। যদিও খাতায়-কলমে সেই সম্পর্ক বহুকাল আগেই অতীত হয়ে গিয়েছে। কিন্তু সৌরভের ভার্চুয়াল জগৎ থেকে কি অভিনেত্রী আদৌ অতীত হতে পেরেছেন? বাস্তব কিন্তু সে কথা একেবারেই বলছে না।

অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে সদ্য পোস্ট করা কিছু ছবি আর ভিডিও চোখে পড়বে। যেখানে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা মিলে আইবুড়োভাত খাওয়াচ্ছেন সৌরভ-দর্শনাকে। আর ঠিক তার উপরেই ‘হাইলাইটস’ সেকশনে রয়েছে ‘ফ্যামিলি’ স্টোরি। সেই স্টোরিতে ক্লিক করলেই একঝটকায় ফিরে যাওয়া যাবে এখন থেকে বছর আড়াই-তিন আগে। সেখানে আজও সৌরভের পাশে জ্বলজ্বল করছে অনিন্দিতার ছবি।

দু’জনের প্রেম কম চর্চিত ছিল না টলিউডে। যুগলের ইনস্টা রিল সেসময় বেশ ভাইরাল হত নেটদুনিয়াতেও। অনুরাগীরা থেকে শুরু করে কাছের বন্ধুদের মধ্যেও কম জনপ্রিয় ছিল না এই জুটি। কিন্তু হঠাৎই সম্পর্ক ভেঙে যায় তাঁদের। এরপর দর্শনার সঙ্গে গোপনে প্রেম বেড়েছে অভিনেতার। তবে বিয়ের আগে আর গোপন কথাটি গোপন থাকেনি। কিন্তু এরপরেও অভিনেতার ‘ফ্যামিলি অ্যালবাম’-এ অনিন্দিতার ছবি নিয়ে রহস্য জমাট বেঁধেছে।

এদিকে নিজেদের প্রেম গোপন রাখা নিয়ে দর্শনা বলছে, “২০২১ সাল থেকে কাজের সূত্রে পরিচয়। ২০২২ সাল থেকে একে অপরের কাছাকাছি আসা। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম যতদিন না বিয়ের সিদ্ধান্ত নেই।” এর আগের সম্পর্কটি ভেঙে যাওয়ায় সৌরভও আর লিভ-ইনে যেতে চাননি। চেয়েছিলেন বিয়েই করতে। সেইমতোই সম্পর্ক ঠিকঠাক থাকায় জলদি বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক।


```