
শেষ আপডেট: 13 October 2023 14:16
দ্য ওয়াল ব্যুরো: অষ্টমী রাত পেরোলেই মন খারাপের পালা শুরু হয় বাঙালির। সে নিয়মের ব্যতিক্রম হয় না সৌরসেনীর ক্ষেত্রেও। নবমীর সকাল থেকেই যেন একরাশ মনখারাপ ঘিরে ধরে টলিপাড়ার এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় নায়িকাকে। তবে তাই বলে সাজগোজে কোনও কমতি থাকবে না, সাফ কথা সৌরসেনীর। পুজোর শেষ দুটো দিনেও চুটিয়ে সাজগোজ আর আনন্দ করে নিতে হবে।