Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মৃত্যুর ৫ বছর পর পর্দায় ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায়,পরিচালকের ঝুলিতে রয়েছে এক ডজন সৌমিত্র

আগামী ৯ মে,২০২৫ মুক্তি পাচ্ছে শ্যামল বসু পরিচালিত ছবি 'ভালবাসা ডট কম'।

মৃত্যুর ৫ বছর পর পর্দায় ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায়,পরিচালকের ঝুলিতে রয়েছে এক ডজন সৌমিত্র

সৌমিত্র চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 6 May 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো:  বাঙালির আবেগের আর এক নাম সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। ২০২০ সালে ১৫ নভেম্বর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিন। আজও বাঙালির মন ভারাক্রান্ত করে দিনটা । করোনা আবহের মাঝেই হাজার হাজার মানুষ পা মিলিয়েছিল অপুর শেষযাত্রায়। আবার পাঁচ বছর পর, সৌমিত্র চট্টোপাধ্যায়কে জীবন্ত দেখতে পাবে দর্শক। পর্দায় তিনি আবার আসছেন স্বমহিমায়। 


আগামী ৯ মে,২০২৫ মুক্তি পাচ্ছে শ্যামল বসু পরিচালিত ছবি 'ভালবাসা ডট কম'। লাভস্টোরিতে তরুণ নায়ক-নায়িকা থাকলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুর অনেক আগেই তিনি এই ছবিটির শ্যুটিং ও ডাবিং শেষ করে গিয়েছিলেন। 

পরিচালক শ্যামল বসু মোট ১২টি ছবি তৈরি করেছেন সৌমিত্রকে নিয়ে। যে কোনও  পরিচালকের কাছে যা অত্যন্ত গর্বের। প্রথম ২০১৪ সালে সৌমিত্রকে নিয়ে 'অন্তিমযাত্রা' ছবিটি  করেছিলেন শ্যামল বোস। ধীরেধীরে আপনি থেকে তুমি হলেন তাঁরা। এক সময় পিতাপুত্রর সম্পর্ক তৈরি হয়ে গেছিল তাঁদের মধ্যে। সৌমিত্রকে নিয়ে 'ভালবাসা ডট কম' শ্যামলের ১১ তম ছবি। শ্যামল-সৌমিত্র জুটির শেষ ১২ তম ছবি 'শিক্ষা' মুক্তি পাবে আরও কদিন পর। সেই ছবির ডাবিংও শেষ করে গেছেন সৌমিত্র। 

'ভালবাসা ডট কম' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপঙ্কর দে, দুই বর্ষীয়ান অভিনেতা একসঙ্গে কাজ করেছেন। এছাড়াও আছেন রজতাভ দত্ত, রাজেশ শর্মা র মতো বলিষ্ঠ শিল্পীরা। সঙ্গীত পরিচালক শুভেন্দু অধিকারী, কলকাতা পুলিশের বড় পদে আসীন। তবে 'ভালবাসা ডট কম' ছবির ডাবিং শেষ করে যেতে পারেননি সৌমিত্র। তাঁর লিপে ডাবিং করেছেন অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য। 

তারকা সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু ছোট বাজেটের ছবির পরিচালকদের পাশেও দাঁড়াতেন। একথা বারবার বলছেন এই ছবির পরিচালক শ্যামল বোস। তিনি সৌমিত্রকে নিয়ে ১২টি ছবি করলেও, তাঁর ইচ্ছে ছিল ২০ টি ছবি সৌমিত্রকে নিয়ে তৈরির। সেই ইচ্ছে শ্যামল বাবুর অপূর্ণ রয়ে গেল। যদিও এক ডজন সৌমিত্র ছবি পরিচালকের ঝুলিতে রইল। 

এই সপ্তাহেই আবার পর্দায় জীবন্ত হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তমকুমার বা মহুয়া রায়চৌধুরীর প্রয়াণের পরও তাঁদের কিছু ছবি বহু বছর পর মুক্তি পেয়েছিল। 'ভালবাসা ডট কম' ছবির পোস্টার শহর জুড়ে থাকলেও, ছোট বাজেটের ছবি বলে হল সংখ্যা সীমিত। তবু সৌমিত্র আবেগে ছবিটি এ সপ্তাহের উল্লেখযোগ্য রিলিজ তো বটেই।


```