Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

দেখা করতে হায়দরাবাদ থেকে খালি পায়ে মুম্বইয়ে কিশোর, ‘কাউকে এত কষ্ট করতে বলব না!’ আপ্লুত সোনু

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ অতিমারী, গত বছরের লকডাউনের শুরু থেকে একের পর এক মানবিক পদক্ষেপে দেশবাসীকে মুগ্ধ, সবার মন জয় করেছেন সোনু সুদ। এবার সেই সোনুকে মুগ্ধ, আপ্লুত করল বেঙ্কটেশ নামে তাঁর এক ভক্ত। কিশোর বেঙ্কটেশ কিছু চাইতে নয়, স্রেফ সে

দেখা করতে হায়দরাবাদ থেকে খালি পায়ে মুম্বইয়ে কিশোর, ‘কাউকে এত কষ্ট করতে বলব না!’ আপ্লুত সোনু

শেষ আপডেট: 11 June 2021 07:43

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ অতিমারী, গত বছরের লকডাউনের শুরু থেকে একের পর এক মানবিক পদক্ষেপে দেশবাসীকে মুগ্ধ, সবার মন জয় করেছেন সোনু সুদ। এবার সেই সোনুকে মুগ্ধ, আপ্লুত করল বেঙ্কটেশ নামে তাঁর এক ভক্ত। কিশোর বেঙ্কটেশ কিছু চাইতে নয়, স্রেফ সোনুর সঙ্গে দেখা করবে বলে হায়দরাবাদ থেকে ৭০০ কিমির বেশি পথ খালি পায়ে হেঁটে মুম্বই এসেছে! ইনস্টাগ্রামে তার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা। ছবিতে হাসিমুখ বেঙ্কটেশের হাতে সোনুর ছবি লাগানো একটি পোস্টার। তাতে লেখা, ‘দি রিয়েল হিরো সোনু সুদ’, ‘হায়দরাবাদ টু মুম্বই’ ও আরও নানা ক্যাপশন। বেঙ্কটেশের কথা উল্লেখ করে সোনু  ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ওকে এখানে আসার জন্য একটা গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম। তা সত্ত্বেও এই ছেলেটা, বেঙ্কটেশ হায়দরাবাদ থেকে আমার সঙ্গে দেখা করতে হেঁটে মুম্বই এসেছে। ও সত্যিই অনুপ্রেরণাদায়ক, আমায় খুব অভিভূত করেছে। তবে আমি কাউকে এত  কষ্ট করার জন্য উত্সাহ দিতে চাই না। আপনাদের সবার জন্য ভালবাসা।
করোনা অতিমারী কালে সোনুর জনমুখী কাজকর্ম সারা দেশের নজর কেড়েছে। যত ভাবে সম্ভব,  বিপন্ন মানুষকে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। গত মাসে অবশ্য সোনুর সমালোচনা হয় তাঁর কিছু অত্যুত্সাহী ভক্তের আচরণে। তাঁরা সোনুর ছবিতে দুধ ঢালছেন, এমন একটি ভিডিও-ট্যুইট অনলাইনে ভাইরাল হয়। অন্ধপ্রদেশের চিত্তুরের শ্রীকালহস্তি  টাউনের ভক্তদের এহেন কাণ্ড শেয়ার করে প্রথমে সোনু লেখেন, মাথা নত আমার। কিছুদিন বাদে এমনই আরেকটি ভিডিও বেরয়। সেটি রিট্যইট  করে অবশ্য সোনু লেখেন, অনুরোধ করছি, দয়া করে দুধ সঞ্চয় করুন যাতে যার চাই, তিনি পান। ‘সিম্বা’ অভিনেতা সম্প্রতি সংবাদ সংস্থাকে ১৬টির বেশি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট বসানোর খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, জরুরি প্রয়োজনের সময় যাতে অক্সিজনের ঘাটতি না হয়, সেজন্য  হাসপাতালের কাছাকাছি প্ল্যান্টগুলি বসবে। ১৫০ থেকে ২০০ বেডের হাসপাতাল হবে।  কখনও কখনও দূরদূরান্ত থেকে হাসপাতালে আসার পথেই রোগীর মৃত্যু হয়। অক্সিজেন প্ল্যান্ট বসার পর এমন পরিস্থিতি হয়তো হবে না। সোনুকে এরপর দেখা যাবে অক্ষয় কুমারের পৃথ্বীরাজ-এ।

```