Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এই অপমান ভুলে গেলে চলবে না!', কন্নড় ছবি থেকে সরিয়ে দেওয়া হল সোনুর গান

বেঙ্গালুরুতে এক কনসার্টে করা মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন সোনু নিগম। কন্নড় ভাষা নিয়ে মন্তব্যের জেরে এবার এক কন্নড় ছবির গান থেকেও বাদ পড়লেন এই জনপ্রিয় গায়ক।

'এই অপমান ভুলে গেলে চলবে না!', কন্নড় ছবি থেকে সরিয়ে দেওয়া হল সোনুর গান

সোনু নিগম

শেষ আপডেট: 8 May 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে এক কনসার্টে করা মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন সোনু নিগম। কন্নড় ভাষা নিয়ে মন্তব্যের জেরে কেবল তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরই হয়নি, এবার এক কন্নড় ছবির গান থেকেও বাদ পড়লেন এই জনপ্রিয় গায়ক। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, 'কুলাদাল্লি কিলিয়াভুডো' ছবির নির্মাতারা সাফ জানিয়েছেন—সোনু নিগমের গাওয়া গানটি ছবির থেকে বাদ দেওয়া হচ্ছে। 

নির্মাতারা একটি বিবৃতি দিয়ে বলেন, ‘‘সোনু নিগম নিঃসন্দেহে প্রতিভাবান শিল্পী। কিন্তু সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে যে মন্তব্য তিনি করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। আমরা কন্নড়দের প্রতি এই অবমাননা ও অপমান মেনে নিতে পারছি না। তাই তাঁর গান বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

ছবিটি পরিচালনা করেছেন কে রামনারায়ণ। বাদ পড়া গানটির নাম ‘মনসু হাডতাদে’। গানটি লিখেছিলেন যোগরাজ ভাট, সুর করেছিলেন মনোমূর্তি। মাত্র এক মাস আগে মুক্তি পাওয়া এই গান ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছিল, এমনকি এখনও সোনু নিগমের ইউটিউব চ্যানেলেও গানটি রয়েছে। ছবির নির্মাতারা জানিয়েছেন, এই গান নতুনভাবে রেকর্ড করবেন গায়ক চেতন। প্রযোজক সন্তোষ কুমারও জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনও প্রোজেক্টে তিনি সোনুর সঙ্গে কাজ করবেন না।

কী হয়েছিল সেদিন?

২৫ এপ্রিল বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে ঘটেছিল এই ঘটনা। কনসার্ট চলাকালীন একজন দর্শক সোনুকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য জোরাজুরি করেন। সোনু এই আচরণকে তুলনা করেন কাশ্মীরের পহেলগামে সদ্য ঘটে যাওয়া এক ঘটনার সঙ্গে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, "কন্নড়, কন্নড়, কন্নড়, এই কারণেই পহেলগামে সেই দুর্ঘটনাটি ঘটেছে।"

এই মন্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এক কন্নড়পন্থী সংগঠন তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরুর আভালাহাল্লি থানায় অভিযোগ দায়ের করে। পরে সোনু নিগম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ব্যাখ্যা দেন। তাঁর দাবি, কনসার্টে কিছু দর্শক তাঁকে হুমকি দিচ্ছিলেন। কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য তাঁকে জোর করা হচ্ছিল। তিনি সেই নির্দিষ্ট ঘটনার প্রসঙ্গেই বক্তব্য রেখেছিলেন, কোনও সম্প্রদায়কে ছোট করার উদ্দেশ্যে নয়। তবুও বিতর্ক থামেনি। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (KFCC) এখন শিল্পীদের সোনুর সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়েছে।


```