Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রণজয়ের সুরে নতুন গান গাইলেন সোনু নিগম, স্বপ্নপূরণ বাংলার সঙ্গীতশিল্পীর

তথাগত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পারিয়া’র টাইটেল ট্র্যাক গাইলেন সোনু নিগম। বৃহস্পতিবার গানটি রেকর্ড হয়েছে যশ রাজ ফিল্মস স্টুডিওতে।

রণজয়ের সুরে নতুন গান গাইলেন সোনু নিগম, স্বপ্নপূরণ বাংলার সঙ্গীতশিল্পীর

শেষ আপডেট: 29 December 2023 19:41

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ তাঁর সুরে বাংলা ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং। তাও আবার একটা নয়, একেবারে তিনটে। এবার বছরের শেষে আরও একটি স্বপ্নপূরণ হল সঙ্গীতশিল্পী রণজয় ভট্টাচার্যের। তাঁর সুরে তথাগত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পারিয়া’র টাইটেল ট্র্যাক গাইলেন দেশের আরও এক বিখ্যাত গায়ক সোনু নিগম। ঋতম সেনের লেখা এই গানটি বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে। তাও আবার যশ রাজ ফিল্মস স্টুডিওতে।

যশ রাজ ফিল্মস স্টুডিওতে চলছে রেকর্ডিং

প্রথমবার সোনু নিগমের সঙ্গে কাজ করে স্বভাবতই উচ্ছ্বসিত রণজয়একইসঙ্গে উত্তেজিতও। সোনু নিগমের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে সেসব কথাই লিখেছেন। রণজয় বলেন, “যখন প্রথম ‘পরদেশ’ ছবির ‘ইয়ে দিল দিওয়ানা’ গানে এই কণ্ঠের সঙ্গে আমার পরিচয় হয়, তখন আমি ক্লাস ফাইভের পড়ুয়ারপর তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান শুনে আমরা মন্ত্রমুগ্ধ হয়েছি। ১৯৯৭ সাল থেকে ২০২৩-এর ২৮ ডিসেম্বর এসে জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল।”

গায়ক সোনু নিগম ও সাউন্ড ইঞ্জিনিয়ার বিজয় দয়ালের সঙ্গে রণজয় ভট্টাচার্য

এরপর রণজয় আরও বলেন, “কিংবদন্তি সোনু নিগম আমার সুরে গান গেয়েছেন এবং একটা দুর্দান্ত কাজ হল। আমরা যারা বৃহস্পতিবার রাতে স্টুডিওতে উপস্থিত ছিলাম, তাঁদের জন্য সত্যিই অবিস্মরণীয় অভিজ্ঞতা হল। আমার বাকেট লিস্টের আরও একটি ইচ্ছেপূরণ হল। সোনু নিগমকে ধন্যবাদ! আপনি অতুলনীয়! সূত্রের খবর, ‘পারিয়া’ যেহেতু অ্যাকশনধর্মী ছবি, তাই এর গানগুলিও তেমনই রক্তগরম করা। সোনুর কণ্ঠেও তেমনই একটি গান শোনা যাবে।


```