
শেষ আপডেট: 22 February 2024 14:52
দ্য ওয়াল ব্যুরো: বয়স ৬৭, কিন্তু দেখে কে বলবে! এখনও একইরকম উন্মাদনা। এই বয়সেও টানটান ত্বক ঈর্ষা করার মতো। ওঁর প্রতিভা আজও নতুনদের পাল্লা দিতে পারে। সম্প্রতি দীপিকা পাডুকোন ও হৃত্বিক রোশনের 'ফাইটার'-এও তাঁকে দেখা গেছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনিল-কন্যা বাবার এই তরুণ লুকের পেছনের আসল কারণ ফাঁস করেন। জানান, 'বাবা ড্রিঙ্ক বা স্মোক কোনটাই করেন না। অন্যদিকে বনি কাকা অন্যভাবে জীবন কাটাতে পছন্দ করেন। তাই কখনও কখনও ড্রিঙ্ক করেন, আবার খাদ্যরসিকও। ওদিকে সঞ্জু কাকা আবার বুঝেশুনে সবটা করে। সবই করে কিন্তু বেশি না! তাই ওঁদের সবাইকেই সুন্দর দেখতে, বয়স বোঝা যায় না।' সোনম ওঁর দাদু প্রযোজক সুরিন্দর কাপুরের কথাও বলেন। জানান সাদা চুল ছাড়া আর কোনোভাবেই ওঁর বয়সের নাগাল পাওয়া যেত না।

একটি বইয়ের লঞ্চে সোনম, ওঁর স্বামী আনন্দ আহুজা ও শ্বশুর হরিশ আহুজাও এসেছিলেন। সেখানে এসেই বাবার সম্পর্কে অনেক কথা জানান তিনি। আরও বলেন, 'বাবার চেয়েও বেশি সবকিছুর খেয়াল রাখেন মা। বাবা অনিয়ম করার কথা ভাবলে মা আটকে দেয়। সবসময় চোখে চোখে রাখে। আসলে আমার মা খুব হেলদি জীবন কাটাতে পছন্দ করে। শরীর সচেতনও।'
এই বয়সেও ইন্ডাস্ট্রিতে কাঁপিয়ে কাজ করে চলেছেন 'মিস্টার ইন্ডিয়া'। 'একে ভার্সেস একে', 'দ্য নাইট ম্যানেজার', '২৪'-তে ওঁর অভিনয় দেখার মতো।