
ফাইল চিত্র
শেষ আপডেট: 3 January 2025 12:54
দ্য ওয়াল ব্যুরো: সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজার জন্য নতুন বছর শুরু হয়েছে ঘরোয়া আনন্দে। মাসখানেক আগে থেকেই তাঁরা ইংল্যান্ডে নিজেদের সংসার সাজিয়েছেন। সেই বিশেষ মুহূর্তগুলোর ঝলক এবার ভাগ করে নিলেন সোনম। নতুন বছরের দ্বিতীয় দিনে পরিবারের সঙ্গে কাটানো কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি।
ছবিগুলোতে দেখা গিয়েছে তাঁদের ছোট্ট ছেলে বায়ুর। মায়ের কোলে থাকা বায়ু ক্যামেরার দিকে তাকিয়ে নিজের মায়াবী চোখ দিয়ে মন জয় করেছে সবার। একটি ভিডিওতে দেখা যায়, সে বাবা আনন্দের সঙ্গে খেলছে। মায়ের ডাক শুনে বায়ুর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে।
View this post on Instagram
ইংল্যান্ডে তাঁদের বর্ষবরণ যে কতটা সুন্দর আর শান্তিপূর্ণ ছিল, তা ছবিতেই স্পষ্ট। তবে নতুন বছরের শুভেচ্ছা জানাতে দেরি হওয়ায় সোনম ক্যাপশনে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, 'পরিবারের সঙ্গে সময় কাটাতে এতটাই মগ্ন ছিলাম যে শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল।'
সোনম ২০১৮ সালে আনন্দের সঙ্গে বিয়ে করেন। ২০২২ সালের আগস্ট মাসে তাঁদের ছেলে বায়ুর জন্ম হয়। এখন বেশিরভাগ সময় ইংল্যান্ডে কাটাচ্ছেন তাঁরা। সোনমের বলিউডে খুব একটা সিনেমা না এলেও, তিনি যে মাতৃত্বের এই বিশেষ পর্ব তিনি দারুণভাবে উপভোগ করছেন, তা স্পষ্ট।