Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Sonam Kapoor Pregnancy: মা হচ্ছেন সোনম! স্বামীর কোলে মাথা রেখে সুখবর শোনালেন, খুশিতে ভাসল বলিউড

দ্য ওয়াল ব্যুরো: মা হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor Pregnancy)। তিনি এবং তাঁর স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja) প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন খুব শিগগিরই। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। খবর

Sonam Kapoor Pregnancy: মা হচ্ছেন সোনম! স্বামীর কোলে মাথা রেখে সুখবর শোনালেন, খুশিতে ভাসল বলিউড

শেষ আপডেট: 21 March 2022 12:53

দ্য ওয়াল ব্যুরো: মা হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor Pregnancy)। তিনি এবং তাঁর স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja) প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন খুব শিগগিরই। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। খবর প্রকাশ্যে আসতেই যেন খুশির জোয়ার বি-টাউনেও (bollywood)।

Sonam Kapoor

Runway 34: আকাশেই রহস্য! বাস্তব বিমান দুর্ঘটনার গল্পে সেজেছে অজয়ের নতুন থ্রিলার

নতুন অতিথির জন্য বিশেষ বার্তা (Sonam Kapoor Pregnancy)

এদিন সোশ্যাল মিডিয়ায় সোনম ও আনন্দ আহুজা যৌথ বিবৃতি দিয়ে খুশির খবরটি সকলকে জানিয়েছেন। সেই সঙ্গে অনাগত সন্তানের উদ্দেশে তাঁদের বার্তাও দিয়েছেন। লিখেছেন, চারটে হাত তোমায় নিজেদের সমস্ত শক্তি দিয়ে মানুষ করে তুলবে। দুটো হৃদয় তোমার সঙ্গেই স্পন্দিত হবে সবসময়। একটা পরিবার সবসময় তোমার পাশে থাকবে, তোমায় শক্তি জোগাবে। তোমার আগমনের জন্য আমাদের আর তর সইছে না।

সোনম কাপুর মাতৃত্বকালীন শ্যুটিংয়ের ছবি দিয়ে এই সুখবর জানিয়েছেন। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে কালো রঙের ফুল-হাতা একটি মনোকিনিতে। আনন্দ আহুজার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন সোনম। দু-হাতে আগলে রেখেছেন নিজের গর্ভ। সেখানে বেবি বাম্প স্পষ্ট করে ফুটে উঠেছে। ছবিতে বরাবরের মতোই স্নিগ্ধ লাগছে অনিল কাপুরের কন্যাকে।

Sonam Kapoor

শুধু সোনমের বেবি বাম্প নয়, আরও একটি মন কাড়া ছবি পোস্ট করেছেন এই বলি যুগল। সাদা কালো সেই ছবিতেও স্বামীর কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গেছে সোনমকে। তবে আগের ছবিতে শুধু সোনমই ছিলেন, এই ছবিতে আনন্দকেও দেখা গেছে পুরোপুরি। নতুন অতিথিকে বরণ করে নেওয়ার খুশিতে ডগমগ হবু মা-বাবা।

Sonam Kapoor

সোনম-আনন্দের এই খুশির খবর শুনে বলিউডের অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। একটা কাপুর, অনন্যা পাণ্ডে থেকে শুরু করে করিনা কাপুর, সকলেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারকা দম্পতিকে। ২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম। চার বছর চুটিয়ে সংসার করার পর এবার সেই সংসারে নতুন অতিথির আগমন ঘটছে।


```