Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

১৩ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার, ছোটবেলার অন্ধকার স্মৃতি আজও টাটকা সোনমের মনে

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ফ্যাশন আইকন বললেই প্রথম যে অভিনেত্রীদের নাম মাথায় আসবে, সোনম কাপুর তাঁদের মধ্যে অন্যতম। শুক্রবার তিনি ৩৮ বছরে পা দিয়েছেন। এইমুহূর্তে তিনি বি টাউন থেকে অনেকটাই দূরে। লন্ডনে সময় কাটাচ্ছেন স্বামী-সন্তানকে নিয়ে। ব

১৩ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার, ছোটবেলার অন্ধকার স্মৃতি আজও টাটকা সোনমের মনে

শেষ আপডেট: 10 June 2023 15:21

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ফ্যাশন আইকন বললেই প্রথম যে অভিনেত্রীদের নাম মাথায় আসবে, সোনম কাপুর তাঁদের মধ্যে অন্যতম। শুক্রবার তিনি ৩৮ বছরে পা দিয়েছেন। এইমুহূর্তে তিনি বি টাউন থেকে অনেকটাই দূরে। লন্ডনে সময় কাটাচ্ছেন স্বামী-সন্তানকে নিয়ে। বিয়ের পর থেকেই তিনি সিনেমায় বেশ অনিয়মিত। সেই সোনম সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার অন্ধকার স্মৃতির কথা প্রকাশ্যে এনেছেন। যা শুনে অনেকেই চমকে উঠেছেন।

অভিনেত্রী বলেছেন, ছোটবেলায় তিনি যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। সেইসময় তাঁর বয়স ছিল খুবই কম। মাত্র ১৩ বছর। সেই ধাক্কা তিনি আজও ভুলতে পারেননি। তাই বর্তমানে তিনি যতই সুখে সংসার করুন না কেন, এখনও সেদিনের স্মৃতি তাঁর মনে ফিরে ফিরে আসে। সোনম জানান, বন্ধু-বান্ধবীদের সঙ্গে তিনি সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে।

অনিল কাপুরের কন্যা জানান, ‘বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলাম সিনেমাহলের সামনে। সেসময় হঠাৎই পিছন থেকে এক ব্যক্তি এসে আমার বুকে বাজেভাবে হাত দিয়েছিল।’ এরপর সোনম আরও বলেন, ‘সেইসময় আমার শারীরিক গঠন মোটেও ভাল ছিল না। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো ছিল না। কিন্তু তারপরেও ওই লোকটি আমায় এমন নোংরাভাবে হেনস্থা করেছিল। আমি রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলাম। কেঁদেও ফেলেছিলাম।’

উল্লেখ্য, এ দেশে কমবেশি প্রত্যেকটি মেয়েই ছোটবেলায় যৌন নিগ্রহের শিকার হয়েছেন। সোনম বলেন, ‘আমিও ছোটবেলা থেকে সাধারণ ভাবেই বেড়ে উঠেছি। বাবা বড় অভিনেতা হলেও বাড়িতে তাঁর কাছ থেকে কোনও তারকাসুলভ ব্যবহার পাইনি। তাই রাস্তাঘাটে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই চলাফেরা করতাম। সেইসময়েই এমন ঘটনা ঘটে। আজও সেই কথাগুলো মনে পড়ে। ট্রমাটা কাটতে বেশ সময় লেগেছিল।’

জন্মদিনে অকপট সোনম, ফ্যাশন আইকন থেকে বায়ুর মা কোন চরিত্রে স্বচ্ছন্দ? জানালেন নিজেই


```