Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনমের শ্বশুরবাড়িতে দুঃসাহসিক চুরি! দেড় কোটির গয়না খোয়া গেছে

দ্য ওয়াল ব্যুরো: শিগগিরই মা হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor)। আনন্দ আহুজার (Anand Ahuja) সঙ্গে মিলে এই সুখবর মাত্র কিছুদিন আগেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা সোনমের ফটোশ্যুট দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। কিন্তু এরই মাঝে

সোনমের শ্বশুরবাড়িতে দুঃসাহসিক চুরি! দেড় কোটির গয়না খোয়া গেছে

শেষ আপডেট: 9 April 2022 05:41

দ্য ওয়াল ব্যুরো: শিগগিরই মা হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor)। আনন্দ আহুজার (Anand Ahuja) সঙ্গে মিলে এই সুখবর মাত্র কিছুদিন আগেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা সোনমের ফটোশ্যুট দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। কিন্তু এরই মাঝে বড় বিপত্তি। সোনম কাপুর, আনন্দ আহুজার দিল্লির বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটল। খোয়া গেল টাকা পয়সা, গয়নাগাটি সব।

আরও পড়ুন: ৭৪-এ পা দিলেন 'ধন্যি মেয়ে', রইল অমিতাভ-জয়ার বিরল ফটোগ্যালারির হদিশ

সূত্রের খবর, প্রায় দেড় কোটি টাকার গয়না (১.৪১ কোটি) চুরি গিয়েছে সোনমের বাড়ি থেকে। সঙ্গে খোয়া গিয়েছে নগদ টাকাও। সোনমের শাশুড়ি থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেছেন। যেহেতু এটা হাইপ্রোফাইল কেস, তড়িঘড়ি তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

sonam kapoor

এই চুরির ঘটনায় সোনমদের বাড়ির পরিচারক, পরিচারিকা ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ জন কর্মচারী, ৯ জন কেয়ারটেকার, ড্রাইভার, বাগানের মালীকে পুলিশি জেরার সম্মুখীন হতে হয়েছে। তবে কে এমন দুঃসাহসিক চুরি করল এখনও তা ধরতে পারেনি পুলিশ।

নয়া দিল্লির বাড়িতে আনন্দ আহুজার বাবা মা এবং ঠাকুমা থাকেন। সেখানে গত এই চুরি হয়েছে বলে খবর। এতদিন খবর চাপা ছিল। চুরির কথা প্রথম জানতে পেরেছিলেন আনন্দের ঠাকুমা। তিনিই বাড়ির বাকিদের খবর দেন।

তবে সোনম কাপুর আনন্দ আহুজা এখন দিল্লিতে নেই। তাঁরা রয়েছেন মুম্বইতে। সেখানে বাপের বাড়িতেই রয়েছেন সন্তানসম্ভবা সোনম।


```