Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের জন্য দিতে হয় না নজর, সময় লাগে না সাজতে : সোনালি

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে বন্ধুত্বের কোনও দিন হয় না। প্রিয় বন্ধুর জন্য তো সব দিনই সমান। তবুও ফ্রেন্ডশিপ ডে'র আমেজটা খানিক আলাদা। আর একুশ শতকের দ্রুত গতিতে চলা সমাজে সবসময় সম্ভবও হয় না বন্ধুর সঙ্গে মুখোমুখি বসে গল্প করা। অতএব সোশ্যাল মিডিয়াই

চুলের জন্য দিতে হয় না নজর, সময় লাগে না সাজতে : সোনালি

শেষ আপডেট: 5 August 2018 09:16

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে বন্ধুত্বের কোনও দিন হয় না। প্রিয় বন্ধুর জন্য তো সব দিনই সমান। তবুও ফ্রেন্ডশিপ ডে'র আমেজটা খানিক আলাদা। আর একুশ শতকের দ্রুত গতিতে চলা সমাজে সবসময় সম্ভবও হয় না বন্ধুর সঙ্গে মুখোমুখি বসে গল্প করা। অতএব সোশ্যাল মিডিয়াই ভরসা। প্রতি বছরের মতো এই বছরেও ৫ আগস্ট সোশ্যাল মিডিয়ায় সবাই সবার বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছেন। কারণ আজ যে ফ্রেন্ডশিপ ডে। কেউ শেয়ার করছেন পুরনো ছবি। কেউবা তাঁর প্রিয় বন্ধুর জন্য লিখছেন দু'কলম। কিন্তু সবচেয়ে নজর কেড়েছে যাঁর পোস্ট তিনি অভিনেত্রী সোনালি বেন্দ্রে। দুই প্রিয় বান্ধবী সুজান খান এবং গায়ত্রী জোশীর সঙ্গে এ দিন ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন সোনালি। ছবিতে ন্যাড়া অবস্থায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিন্তু তাতে কী? মুখে কিন্তু রয়েছে হাসি। আর হবে নাই বা কেন। পাশে যে রয়েছেন দুই প্রিয় বান্ধবী। আর ক্যামেরার ওপারে রয়েছেন হৃত্বিক রোশন। ফ্রেন্ডশিপ ডে'র আগেই সোনালির সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্ক উড়ে গিয়েছেন এই তিন জন। ছবিতে ক্যাপশন দিয়ে সোনালি লিখেছেন, “ন্যাড়া হওয়াও একটা সৌন্দর্য। আজকাল আমার তৈরি হতেও বেশি সময় লাগছে না। কারণ আগের মতো আর চুলের প্রতি নজর দিতে হচ্ছে না আমায়।“ https://www.instagram.com/p/BmFeJ02FPWj/?utm_source=ig_share_sheet&igshid=7pwvdgpzety9&r=wa1 এ দিন পোস্ট শেয়ার করে সোনালি লেখেন, “এটাই এখনকার আমি। আর এই আমিটাকেই ভীষণ ভাবে উপভোগ করছি। লোকে অবশ্য বাঁকা চোখে দেখছেন। তবে আমি এখন জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করছি। ছোট ছোট জিনিস থেকে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছি। মাঝে মাঝে অবশ্য যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। তবে আমি এখন ঠিক আমার যা ইচ্ছে হচ্ছে তাই করছি। পছন্দের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছি। খুব খুশি আমি।“ বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন সোনালি। লিখেছেন, “আমার বন্ধুদের প্রতি আমি সত্যিই খুবই কৃতজ্ঞ। ওরা এত ব্যস্ততার মধ্যেও আমার কাছে ছুটে এসেছে। শুধু আমার পাশে থাকবে বলে। ওরাই আমার প্রকৃত বন্ধু। আমার শক্তি। আমার জীবনের আশীর্বাদ।“ বন্ধুদের আসাতে যে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন সোনালি সেটাও বোঝা গিয়েছে এই পোস্টে। বলেছন, “এটা শুধু ছবি নয়। আরও অনেক কিছু। ধন্যবাদ তোমাদের আমার পাশে থাকার জন্য।“ তবে শুধু গায়ত্রী বা সুজান নয় ক্যামেরার আরেক পাশে থাকা হৃত্বিককেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন সোনালি। জুলাই মাসের শুরুর দিকেই জানা গিয়েছিল মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত সোনালি। চিকিৎসকরা জানিয়েছিলেন রোগ ধরা পড়েছে বেশ জটিল পর্যায়ে। এরপর নিউ ইয়র্কে শুরু হয় চিকিৎসা। তবে এত জটিল পরিস্থিতিতেও কিন্তু হার মানেননি অভিনেত্রী। বরং জানিয়েছিলেন, পরিবার আর বন্ধু-বান্ধবের শুভেচ্ছায় জীবনের প্রতিটা মুহূর্ত এখন পজিটিভ মনোভাব নিয়ে কাটাচ্ছেন তিনি। কয়েকদিন আগেই সোনালির স্বামী গোল্ডি বহেলও টুইট করে জানিয়েছিলেন, “সোনালির অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসাও চলছে ঠিকঠাক। কোনও জটিলতা নেই। এখনও অনেকটা রাস্তা যেতে হবে। আমরা পজিটিভ মনোভাব নিয়েই এগোচ্ছি।” আর ক্যানসারের বিরুদ্ধে লড়াই জারি রাখার জন্য সোনালির মূল শক্তি হলো ছেলে আরিয়ান। সোনালি বলেন, তাঁর বারো বছরের ছেলে রণবীরই এখন তাঁর অনুপ্রেরণা। মায়ের অসুস্থতার পর গোটা বিষয়টাই নাকি দক্ষতার সঙ্গে সামলেছে এই ক্ষুদে। পাশপাশি মাকে দিয়েছে সাহস। শুভাকাঙ্খীদের শুভেচ্ছা এবং প্রার্থনায় আপাতত পজিটিভ মনোভাব নিয়েই বাকি চিকিৎসাটা শেষ করতে চান সোনালি।  

```