Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'নাচতে পারে না, নায়িকা হতে এসেছে!' কটাক্ষের শিকার অভিনেত্রী এখনও ক্রাশ অনেকের

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী। ঝুলিতে বেশ কয়েকটি সুপারহিট ছবি রয়েছে।

'নাচতে পারে না, নায়িকা হতে এসেছে!' কটাক্ষের শিকার অভিনেত্রী এখনও ক্রাশ অনেকের

ফাইল চিত্র

শেষ আপডেট: 8 October 2024 18:28

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী। ঝুলিতে বেশ কয়েকটি সুপারহিট ছবি রয়েছে। শাহরুখ খান, সানি দেওল, সইফ আলি খান, আমির খান, অনিল কাপুর, সুনীল শেট্টি, অজয় দেবগন, অক্ষয় কুমার, গোবিন্দের মতো বলি তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেও চেহারা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে সোনালি বেন্দ্রেকে। 

বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে রয়েছেন সোনালি। বড় পর্দায় দেখা যায় না তাঁকে। ছোট পর্দায় নাচের বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা গিয়েছে সোনালিকে। এমনকি, ‘অজীব দাস্তান হ্যায় ইয়ে’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। 

তবে এক সময় ব্যাগপত্র গুছিয়ে বলিপাড়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন সোনালি। কারণটা কী? শুধুই কি কটাক্ষ? সেই উত্তর নিজেই দিলেন অভিনেত্রী। 

অভিনয় নিয়ে কেরিয়ার শুরু করার কথা সে ভাবে কখনও ভাবেননি তিনি। বলতে গেলে ভাগ্যই তাঁকে এই পেশায় নিয়ে আসে, একথা তিনি আগেও বলেছেন একাধিকবার। মডেলিংয়ের প্রতিযোগিতা থেকে শুরু করে ফ্যাশন সরণি, যাত্রা অনেকটাই বড় ছিল। তবে নিজেকে কখনও বড় পর্দায় দেখতে পাবেন, তা আশাও করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনালি জানান, 'আমার হিল জুতো পরে হাঁটার অভ্যাস ছিল না। কলেজের মডেলিং প্রতিযোগিতায় প্রথম হিল পরে হেঁটেছিলাম। আর সেই বার আমি বিজয়ী হই। নিজেই বিশ্বাস করতে পারিনি এমন কিছু হতে পারে। তারপরেই পা রেখেছিলাম মডেলিং দুনিয়ায়।'

সিনেমা জগতে কীভাবে পা রাখলেন সেই প্রসঙ্গে তিনি বলেন, 'মডেলিং জগতে পা রাখার পরই বলিউডের ছবিনির্মাতা মহেশ ভট্টের সঙ্গে আমার পরিচয় হয়। মহেশের পরিচালনায় ‘নারাজ়’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব আসে আমার কাছে। আমি রাজি হয়ে যাই।'


সেই সাক্ষাৎকারে সোনালি বলেন, 'আমি ভাল নাচতে পারতাম না বলে নৃত্য পরিচালকেরা আমাকে অনেক কটু কথা শুনিয়েছেন। আমাকে এমনটাও শুনতে হয়েছে যে, 'নাচতে পারে না, আবার নায়িকা হতে এসেছে!’ এই কথা একাধিকবার শুনতাম। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বলিউডে আর কখনও কাজ করব না। কিন্তু তারপরেই আমার কাছে আরও কিছু ছবির প্রস্তাব আসে। আর আমি সেগুলোতে হ্যাঁ বলে দিই। যদি সেদিন এমন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতাম। তাহলে আজ হয়তো আমাকে ইন্ড্রাস্টিতে কেউই চিনত না।'


```