.jpg)
দুই দাদাকে নিয়ে অকপট সোনাক্ষী
শেষ আপডেট: 2 March 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: গত বছরই জাহির ইকবালকে বিয়ে করেছিলেন সোনাক্ষী সিনহা। শোনা গিয়েছিল ভিনধর্মে বিয়ের কারণে নাকি খুশি হননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। এমনকি বোনের বিয়েতেও দেখা যায়নি তাঁদের। দুই দাদার সঙ্গে কেমন সম্পর্ক সোনাক্ষীর? মান-অভিমান নাকি খুনসুটি? লব-কুশের সঙ্গে কাটানো সময় নিয়ে অকপট অভিনেত্রী। হয়ে পড়লেন খানিক নস্টালজিক।
বাড়ির সবচেয়ে ছোট সোনাক্ষী। বরাবরই ছিলেন সবচেয়ে আদরের। অভিনেত্রী জানান, সেই কারণেই নাকি দুই ভাই খানিক হিংসেই করতেন তাঁকে। মাঝেমধ্যে মারও পড়ত। সোনাক্ষীর কথায়, "আমি ছিলাম সবচেয়ে ছোট, বাড়ির সবচেয়ে আদরের। ভাইয়ের আমাকে দেখতে জ্বলত। আমাকে ওরা ছোটবেলায় মারত।"
ছেলেরা যাননি মেয়ের বিয়েতে। শত্রুঘ্ন গিয়েছিলেন। ছেলেদের না যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন শত্রুঘ্ন। তাঁর কথায়, "আমার এ নিয়ে কোনও অভিযোগ নেই। ওরা মানুষ। হয়তো ওরা খুব একটা পরিণত নয়। ওদের বিভ্রান্তি আমি বুঝতে পারছি। হয়তো ওদের বয়সী হলে একইভাবে আমিও প্রতিক্রিয়া দিতাম। এখানেই ওই পরিণত হওয়ার প্রসঙ্গ আসে। আমার প্রতিক্রিয়া আমার ছেলেদের মতো এমন হয়নি।"
যতই তাঁদের নিয়ে আলোচনা হোক না কেন বিয়ের পর ভালই আছেন সোনাক্ষী-জাহির। ভিনধর্মে বিয়ে, তা সত্ত্বেও ধর্ম পরিবর্তন করেননি সোনাক্ষী। অকপটেই জানিয়েছেন, জাহিরের প্রেমে তিনিই প্রথম পড়েন। বাড়িতে দুই ধর্মের উৎসবই পালন হয়ে থাকে। সব মিলিয়ে ভালবাসায় আছেন দু'জনে।