Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বাড়িতে কার্ফু, ৩২ বছর অবধি বাবা-মা আমায়...’, অকপট সোনাক্ষী 

গত বছরই জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ভিনধর্মে বিয়ের কারণে তাঁর দুই দাদা খুশি হননি-- শোনা গিয়েছিল এমনটাই।

‘বাড়িতে কার্ফু, ৩২ বছর অবধি বাবা-মা আমায়...’, অকপট সোনাক্ষী 

বাবা শত্রুঘ্নকে মিথ্যে বলেছেন!

শেষ আপডেট: 28 February 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: ভালবেসে শত্রুঘ্ন সিনহা নিজের সাতমহলা বাড়ির নাম রেখেছেন 'রামায়ণ'। সেই রামায়ণেই বড় হয়ে উঠেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। তবে সোনাক্ষীর মতে রামায়ণ আদপে বাড়ি নয়, যেন সাক্ষাৎ দুর্গ। কড়া নিয়মের মধ্যে বেঁধে রাখতেন বাবা-মা। আর এ কারণে বেশ কয়েক বার মিথ্যের আশ্রয়ও নিতে হয়েছে তাঁকে। 

সোনাক্ষীর কথায়, "রাত দেড়টার আগে বাড়ি ফিরে আসতেই হবে। ৩২ বছর অবধি এটাই ছিল আমার নিয়ম। জাহিরের এটা নিয়ে বেশ আপত্তি ছিল। যখনই আমি এই নিয়ম ভাঙতাম ওর জন্যই ভাঙতে হত। হয় মিথ্যে বলতাম আর নয়তো জুটতো বকুনি। মনে হত দুর্গের মধ্যে বাস করছি। বাবা-মা থাকে পঞ্চম তলায়, আমি থাকতাম দশ তলায়।"

সোনাক্ষী যোগ করেন, "আমাদের টেলিফোন অপারেটর মিস্টার ঝা খুব কড়া ধাঁচের মানুষ। যেই আমার গাড়ি আসত সে যত রাতই হোক না কেন, বাবা-মাকে ফোন করে তিনি জানিয়ে দিতেন, 'বেবি এই এল'। অনেক সময় আমি টেলিফোন অপারেটরকে অনুরোধ করতাম বাবা-মাকে যেন না বলে। পরদিন মা জিজ্ঞাসা করলে আমি মিথ্যেও বলেছি। সব বাড়িতেই এমনটা হয়।"

গত বছরই জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ভিনধর্মে বিয়ের কারণে তাঁর দুই দাদা খুশি হননি-- শোনা গিয়েছিল এমনটাই। যদিও বিয়ের পর ভাল আছেন সোনাক্ষী। আছেন ভালবাসায়। 
 


```