Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সলমন মেয়েদের ধরে মারত, ওঁকে পুজো করা বন্ধ করুন: প্রাক্তন বান্ধবী সোমি আলি

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের পোস্টার শেয়ার করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি (Somy Ali)। সকলের কাছে অনুরোধ করলেন, ‘ওঁকে পুজো করা বন্ধ করুন’। সোমি আলির সঙ্গে সলমন খানের (Salman Khan) সম্পর্কের কথা একটা সময়

সলমন মেয়েদের ধরে মারত, ওঁকে পুজো করা বন্ধ করুন: প্রাক্তন বান্ধবী সোমি আলি

শেষ আপডেট: 19 August 2022 17:15

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের পোস্টার শেয়ার করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি (Somy Ali)। সকলের কাছে অনুরোধ করলেন, ‘ওঁকে পুজো করা বন্ধ করুন’।

সোমি আলির সঙ্গে সলমন খানের (Salman Khan) সম্পর্কের কথা একটা সময় বেশ চর্চিত ছিল বলিউডে। এদিনের পোস্টে তিনি সরাসরি সলমনের নাম নেননি। তবে তাঁর পোস্টের ক্যাপশন দেখে অনেকেই মনে করছেন অভিযোগের তিরে রয়েছেন ভাইজান।

কী লিখেছেন সোমি?

সলমনের সুপারহিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটা নারী নিগ্রহকারী। শুধু আমায় না সকলকেই নিগ্রহ করেছে। দয়া করে ওকে পুজো করা বন্ধ করুন। ও একটা ‘স্যাডিস্টিক সিক’। আপনাদের কোনও ধারণাই নেই।’

‘স্যাডিস্টিক’ কথাটির অর্থ হল, এমন একজন নির্দয় মানুষ যে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, ইচ্ছে করে অন্যের জীবন দুর্বিষহ করে তোলে। এছাড়া পোস্টে 'ওমেন বিটার' শব্দটিও ব্যবহার করেছেন সোমি। যার অর্থ হল, মেয়েদের মারধর করা।

এখন প্রশ্ন হল, কাকে এমন সাংঘাতিক বিশেষণে ভূষিত করলেন সোমি? তাঁর পোস্টের ছবিতে সলমন খান ছাড়াও রয়েছেন ভাগ্যশ্রী, ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র নায়িকা। কিন্তু সোমির নিশানায় ছিলেন একজন পুরুষ। অনেকেই বলছেন সলমনের কথাই বলতে চেয়েছেন সোমি আলি। তিনি তাঁর পোস্টে কারা কমেন্ট করতে পারবেন, নির্দিষ্ট করে দিয়েছেন তাও।

এই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির একটি গানের দৃশ্য পোস্ট করেই এর আগে একই ধরনের কথা লিখেছিলেন সোমি আলি। বলেছিলেন, ‘বলিউডের হার্ভে উইনস্টেইন! তোমায় মুখোশ একদিন ঠিক খুলবে। যেসব মহিলাকে তুমি নিগ্রহ করেছ তাঁরা সকলে একদিন ঠিক সামনে আসবে আর সব কিছু ফাঁস করে দেবে। ঠিক ঐশ্বর্য রাই বচ্চনের মতো।’ তবে এতকিছু বলেও সরাসরি সলমনের নাম করেননি সোমি। তাঁর নতুন পোস্টে ফের জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।

আরও পড়ুন: শহরে অভিনব পথনাটিকা, নাচে-গানে তারুণ্যের গল্প শোনাল ‘লক্ষ্মী ছেলে’র দল


```