Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘দেখা হওয়ার এক বছরে..’ ,গাঁটছড়া বাঁধলেন সোহিনী-শোভন, প্রকাশ্যে নবদম্পতির বিয়ের ছবি

সইসাবুদ করে আইনিভাবে বিয়ের পর পোস্ট করলেন শুভ পরিণয়ের ছবি।

‘দেখা হওয়ার এক বছরে..’ ,গাঁটছড়া বাঁধলেন সোহিনী-শোভন, প্রকাশ্যে নবদম্পতির বিয়ের ছবি

বিয়ে করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 15 July 2024 23:30

দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় জল্পনার অবসান। পরিবার-বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধে বাওয়ালি ফার্মহাউসে সেজে ওঠে নায়িকা-গায়কের বিয়ের আসর। প্রেমের এক বছরের মাথায় গাঁটছড়া বাঁধলেন তাঁরা। সইসাবুদ করে আইনিভাবে বিয়ের পর পোস্ট করলেন শুভ পরিণয়ের ছবি। 

গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের। বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। রেজিস্ট্রির পর একে একে সিঁদুরদান, মালাবদল সবই হয়। এদিনের নিমন্ত্রিতদের তালিকায় টলিউড তারকার সংখ্যা ছিল হাতেগোনা, নিছকই পরিমিত আয়োজনে বিয়ে সারলেন সোহিনী ও শোভন।

কালচে মেরুন রঙের বেনারসি শাড়ি, ঘিয়ে রঙা ব্লাউজ, সঙ্গে মানানসই গয়না এবং হালকা মেকআপে বিয়ের সাজে ধরা দেন সোহিনী। বধূবেশে নায়িকার খোঁপায় ছিল ফুলের মালা। রং মিলিয়ে ঘিয়ে কালচে মেরুন সুতোর কাজের পাঞ্জাবী পরেন শোভন।

সোহিনীর সিঁথিতে সিঁদুর পরিয়েই কপালে আদুরে চুম্বন দেন শোভন। তারপর বিয়ের গানেই নেচে ওঠেন নবদম্পতি। এদিন রাতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেন দম্পতি। বিয়ের ছবির সঙ্গেই লেখেন, 'দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে'।

জনপ্রিয় বাংলা শো 'সারেগামাপা' থেকে শোভন গঙ্গোপাধ্যায়ের গানের জগতে পথচলা শুরু। এরপর নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি। অন্যদিকে, টলিউডের প্রথম সারির অভিনেত্রী সোহিনী সরকার। মঞ্চ, বড়পর্দা থেকে ওয়েব সিরিজ, ইদানীং সর্বত্রই তাঁর অবাধ যাতায়াত। বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, সোহিনী ও শোভন নাকি প্রেম করছেন। যদিও প্রকাশ্যে এই বিষয়ে কোনওদিনই মুখ খোলেননি তাঁরা। তবে আজ ১৫ জুলাই সব গুঞ্জনেই পড়ল সিলমোহর। সোহিনী ও শোভনের চার হাত এক হল।


```