Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় পর্দার নতুন জুটি সোহম-প্রিয়াঙ্কা, এই বাংলার ছবির মাধ্যমেই কামব্যাক জিৎ গাঙ্গুলিরও

বহুদিন পর বাংলা ছবিতে কাজ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ফলে দর্শকদের প্রত্যাশা রয়েছে তাঁর কাজ নিয়ে। ছবির ক্রিয়েটিভ পরিচালক অভিজিৎ গুহ।

বড় পর্দার নতুন জুটি সোহম-প্রিয়াঙ্কা, এই বাংলার ছবির মাধ্যমেই কামব্যাক জিৎ গাঙ্গুলিরও

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 25 October 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার। ছবির নাম 'সে তো আজও বোঝে না।' এই ছবিতে সোহম-প্রিয়াঙ্কার সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন বিবৃতি চ্যাটার্জি, দেবাশিস মণ্ডলরা। পরিচালনায় রণ রাজ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সামনে এল ছবির প্রথম লুক। 

গল্পের মূল চরিত্র মৈনাক, মেঘলা, বৃষ্টি ও জাহির। মৈনাকের চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মেঘলার চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, বৃষ্টির চরিত্রে বিবৃতি চ্যাটার্জি ও জাহিরের চরিত্রে দেবাশিস মণ্ডল। গল্পের শুরু মৈনাককে নিয়ে। তারপর প্রেম, বিয়ে ইত্যাদি। 

মৈনাক মালদা থেকে কলকাতায় সরকারি চাকরির পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিতে আসে। সঙ্গে আসে জাহির। দেখা হয় ছোটবেলার বন্ধু মেঘলার সঙ্গে। মেঘলা তখন সরকারি চাকরি করে। মৈনাক প্রস্তুতি নিতে থাকে। তার হাত খরচের দায়িত্ব নেয় মেঘলা। টুকটাক টাকা পয়সা দিতে থাকে। এভাবেই হয় প্রেম। কিন্তু মেঘলার অন্যত্র বিয়ে হয়ে যায়। 

আবার কয়েক বছর পর দেখা হয় দুজনের। তখন মেঘলার জীবন পাল্টেছে। মৈনাকও হয়েছে বিত্তশালী। দেখা হওয়ার পর কী হল, তাদের জীবনেও বা কী ঘটল। জানতে দেখতে হবে এই ছবি। 

বহুদিন পর বাংলা ছবিতে কাজ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ফলে দর্শকদের প্রত্যাশা রয়েছে তাঁর কাজ নিয়ে। ছবির ক্রিয়েটিভ পরিচালক অভিজিৎ গুহ। প্রযোজক 'পাণ্ডে মোশান পিকচার্স।' প্রযোজনা করছেন মুকেশ পাণ্ডে।

ইতিমধ্যে ছবির বেশ কিছুটা অংশ কলকাতায় শ্যুটিং হয়ে গেছে। মুক্তি পেতে চলেছে আসছে বছর। 


```