কঙ্কালের মতো দেখতে লাগছে আপনাকে
দ্য ওয়াল হ্যুরো: বি টাউনের হেভিওয়েট বিয়েতে গিয়ে শেষমেশ সোশ্যাল ট্রোলের শিকার হতে হলো করিনা কাপুরকে।
সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ট্রেন্ড| সোনম-আনন্দের বিয়ের ছবি। শুধু তাই নয়। বর-কনে ছাড়াও অনুষ্ঠানে আসা অতিথিদের দিকেও নজর ছিল সবার। আর এই আসরে
শেষ আপডেট: 10 May 2018 07:14
দ্য ওয়াল হ্যুরো: বি টাউনের হেভিওয়েট বিয়েতে গিয়ে শেষমেশ সোশ্যাল ট্রোলের শিকার হতে হলো করিনা কাপুরকে।
সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ট্রেন্ড| সোনম-আনন্দের বিয়ের ছবি। শুধু তাই নয়। বর-কনে ছাড়াও অনুষ্ঠানে আসা অতিথিদের দিকেও নজর ছিল সবার। আর এই আসরে এসে নজর কেড়েছিলেন বলি সুন্দরী করিনা কাপুর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোনমের বিয়েতে তাঁর নাচের ভিডিও। কিন্তু প্রবাদ আছে যার শেষ ভালো তার সব ভালো। এক্ষেত্রে অবশ্য ভালোটা আর হলো না।

ডিজাইনার ড্রেসে নবাব পত্নীকে যতই সুন্দর লাগুক না কেন নেটিজেনরা কিন্তু এখানেও হাজির। তাঁদের মতে করিনাকে নাকি মারাত্মক রোগা লাগছে। আর তাই নিয়েই দেদার ট্রোল হচ্ছেন এই অভিনেত্রী। কেউ কেউ বলছেন, ভয়ঙ্কর বিশ্রী দেখতে লাগছে করিনাকে। এমনকি বেবোকে কঙ্কালের সঙ্গেও তুলনা করতে ছাড়েননি নেটিজেনরা।
তবে এটাই প্রথম নয়। এর আগেও 'তশন' ছবিতে জিরো সাইজ লুকের জন্য নেটিজেন থেকে অনুরাগী-সবারই কোপ পড়েছিল করিনার উপর। 'তশন'-র বিখ্যাত গান 'ছালিয়া ছালিয়া' দেখে কার্যত রে রে করে তেড়ে গিয়েছিলেন জনগণ। আর এ সোনমের বিয়ের আসরে ট্রোল হলেন বেবো।
ছবি সৌজন্যে টুইটার