Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্মৃতি ইরানি কবিতার হাত ধরেই ফিরে গেলেন মেমরি লেনে! স্মৃতি ভাগ করে নিলেন নেটিজেনদের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী থেকে নেত্রী, সবেতেই নিজেকে প্রমাণ করেছেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী সভার এই মন্ত্রী কেবল অভিনয়, বা রাজনীতি নিয়েই থাকেন না! তাঁর ঝোঁক রয়েছে সাহিত্যেও। স্মৃতির শেষ ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু আপনাকে ফিরিয়ে নিয়ে য

স্মৃতি ইরানি কবিতার হাত ধরেই ফিরে গেলেন মেমরি লেনে! স্মৃতি ভাগ করে নিলেন নেটিজেনদের সঙ্গে

শেষ আপডেট: 11 January 2021 12:25

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী থেকে নেত্রী, সবেতেই নিজেকে প্রমাণ করেছেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী সভার এই মন্ত্রী কেবল অভিনয়, বা রাজনীতি নিয়েই থাকেন না! তাঁর ঝোঁক রয়েছে সাহিত্যেও। স্মৃতির শেষ ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে ফেলে আসা স্মৃতির পাতাতে। তিনি একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে যেখানে 'মেরা ছোটা সা মহল্লা' নামে একটি কবিতা পাঠ করতে দেখা যায় একজন মহিলাকে। কবিতাটির প্রতিটা শব্দ এতটা নিবিড় যা ভীষণভাবে আকৃষ্ট করেছে সকলকে, ছুঁয়ে গেছে সকলের প্রাণ। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে স্মৃতি লেখেন, "সুন্দর উপস্থাপনা খুঁজে পেয়েছি। এখানে যে জীবনের বর্ণনা দেওয়া হয়েছে, সেটা কাটানোর সুযোগ আমাদের অনেকেরই হয়েছে।" এরই পাশাপাশি তিনি লেখেন যে কে এই কবিতাটি পাঠ করছেন তিনি সেটা জানেন না, কিন্তু কবিতার প্রতিটা শব্দে তিনি মুগ্ধ হয়ে গেছেন। তাই ইরানি দেবী ইনস্টাগ্রামে থাকা তাঁর সকল অনুরাগীদের অনুরোধ করেন এই কবিকে খুঁজে দিতে। তখনই খোঁজ পাওয়া যায় ভিডিওতে থাকা ভদ্রমহিলা, শ্রীমতী জয়া সরকারকে। এই কবিতাতে উঠে এসেছে তাঁদের সময়ের ছোটবেলার জীবন। যেখানে মাঠে বাচ্চারা খেলত, পাড়ার গলিতে খেলত, পিপুল গাছে উঠতো। এই কবিতা আবেগে ভাসিয়ে দিয়েছে সকলকে। স্মৃতি ইরানি নিজের পোস্টে জানতে চেয়েছিলেন কে লিখেছেন এমন হৃদয়গ্রাহী কবিতা! সেই লেখিকা জয়াকে খুঁজে পেয়ে বেজায় আপ্লুত মন্ত্রী। ইনস্টাগ্রামে এই ভিডিওটি ৭০ হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে। সেই সঙ্গে এক ঝটকাতে বেড়ে গেছে জয়া সরকারের পপুলারিটি। জয়া স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "প্রিয় স্মৃতি জি, আমি ভীষণই আনন্দিত যে ভিডিওটি আপনার ভাল লেগেছে। আপনি সেটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।"

```