Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অকালমৃত স্মিতার শেষ না করা ছবিতে কণ্ঠ দিলেন রেখা, চলচ্চিত্রে ইতিহাস! কোন সে ছবি

শুভদীপ বন্দ্যোপাধ্যায় আর্ট ফিল্ম ধারার প্রথমা অভিনেত্রী তিনি। আবার কর্মাশিয়াল ছবিতেও তাঁর স্টারডম এতটুকু কম নয়। একদিকে শ্যাম বেনেগাল, মৃণাল সেনের প্রথম পছন্দের অভিনেত্রী, আবার অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, রাজ বব্বরের সঙ্গেও জুটি বেঁধে প

অকালমৃত স্মিতার শেষ না করা ছবিতে কণ্ঠ দিলেন রেখা, চলচ্চিত্রে ইতিহাস! কোন সে ছবি

শেষ আপডেট: 17 October 2022 12:56

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

আর্ট ফিল্ম ধারার প্রথমা অভিনেত্রী তিনি। আবার কর্মাশিয়াল ছবিতেও তাঁর স্টারডম এতটুকু কম নয়। একদিকে শ্যাম বেনেগাল, মৃণাল সেনের প্রথম পছন্দের অভিনেত্রী, আবার অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, রাজ বব্বরের সঙ্গেও জুটি বেঁধে পর্দা কাঁপিয়েছেন। তিনি ভারতীয় সিনেমার সম্পদ, স্মিতা পাতিল (Smita Patil)।

রাজ বব্বরের স্ত্রী স্মিতা। রাজ প্রথম বিয়ে ভেঙে স্মিতার হাত ধরেছিলেন। রাজ-স্মিতা তখন চর্চায় থাকা তারকা জুটি। কিন্তু সেই সুখের ঘরও ছারখার হয়ে গেল। এক পুত্র সন্তান প্রতীক বব্বরের জন্ম দেওয়ার পরে স্মিতা পাতিল চিরতরে চলে গেলেন। মাত্র ৩১ বছর বয়সে জীবন তরী থামল স্মিতার। ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর সকলে পেল প্রিয় অভিনেত্রীর মৃত্যু সংবাদ।

সে সময়কার প্রথম সারির অভিনেত্রী ছিলেন স্মিতা পাতিল। অজস্র ছবি করছেন তিনি। সাইনও করা ছিল আরও অনেক। তাঁর হঠাৎ চলে যাওয়ায় অথৈ জলে পড়েন পরিচালক প্রযোজকেরা। কারণ কোনও ছবির কাজ অর্ধেক শেষ হয়েছে, আবার কোনও ছবির চিত্রনাট্য স্মিতাকে ভেবেই লেখা, যা আর অভিনয় করতে পারলেন না স্মিতা।

স্মিতা মারা যাওয়ার আগে যে ছবিটি শেষ শ্যুট করেন, সেটির নাম ছিল 'ওয়ারিশ'। পরিচালক রবীন্দ্র পিপাট।
ছবিতে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল, রাজ বব্বর, অমৃতা সিং, রাজ কিরণ, কুলভূষণ খারবান্দা, প্রদীপ কুমার, অমরীশ পুরী প্রমুখ। ছবির শ্যুটিং স্মিতা শেষ করে গেলেও, ডাবিং করে যেতে পারেননি। স্মিতার কণ্ঠ দেবেন কে!

পরিচালক-প্রযোজকরা প্রথমে ভাবলেন, স্মিতার কণ্ঠ ডাব করানো যাক তাঁর সমসাময়িক প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী শাবানা আজমিকে দিয়ে। শাবনা-স্মিতা দু'জনেই ছিলেন আর্ট ফিল্ম ঘরানার শক্তিশালী জুটি। প্রস্তাব শোনার পরে শাবানা রাজিও ছিলেন স্মিতার কণ্ঠ ডাবড করতে। কিন্তু ঘটল এক আশ্চর্য ঘটনা।

স্মিতার কণ্ঠ ডাবিং করতে এগিয়ে এলেন রেখা। তিনি বললেন, স্মিতাকে হারিয়ে তিনি তাঁর প্রিয় বান্ধবীকে হারিয়েছেন। বিনা পারিশ্রমিকে স্মিতার কন্ঠ ডাবড করবেন তিনি। পরিচালক, প্রযোজকদের কাছে এ যেন ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ। তাঁরাও রাজি হয়ে গেলেন।

রাজ বব্বরের ঘনিষ্ঠ মহল অবশ্য চায়নি, স্মিতার জন্য কণ্ঠ দিক রেখা। কারণ একসময় রেখার সঙ্গে নাম জড়িয়েই রাজ বব্বরের সংসারে আগুন লাগার উপক্রম হয়েছিল। মিডিয়ায় প্রচুর চর্চা হয়েছিল রেখা-রাজ গুঞ্জন নিয়েও। কিন্তু স্মিতার লিপে রেখার কণ্ঠ ছিল অব্যর্থ। তাই শেষমেশ তাই হল। মৃত সুপারস্টার হিরোইনের জন্য কণ্ঠ দিলেন আরেক সুপারস্টার হিরোইন, এ যেন বিরলতম ঘটনা চলচ্চিত্র ইতিহাসে।

শোনা যায়, এই সিনেমায় এই স্মিতার অভিনীত রোলটিও প্রথমে রেখার কাছে গেছিল। রেখা তখন ডেট দিতে পারেননি বলে কাজ করেননি। কিন্তু সেই রেখাই কণ্ঠ দিয়ে জুড়ে রইলেন ছবিতে।

মা স্মিতা ও তাঁর ছেলের সঙ্গে রেখা।

'ওয়ারিশ'কে আদতে পাঞ্জাবি ছবি করতে চেয়েছিলেন পরিচালক রবীন্দ্র পিপাট। কিন্তু শেষ অবধি এটি হিন্দি ছবি হয়। স্মিতার মৃত্যুর পর এই ছবি প্রবল চর্চায় উঠে এসেছিল। তবে রেখা ডাবিং করার পরে শেষমেশ যখন ছবি মুক্তি পেল ১৯৮৮ সালে, তখন আর ছবিটি সে অর্থে হিট করেনি। এক শ্রেণির দর্শকের কাছে স্মিতার কণ্ঠের জায়গায় রেখার কণ্ঠ ম্লান লেগেছিল। এছাড়াও ছবিটির ড্রিস্টিবিউশন ঠিক মতো হয়নি। ফলে প্রচার, প্রোমোশন, সিনেমাহল পাওয়া-- কিছুই ঠিক মতো হয়নি।

সব মিলিয়ে 'ওয়ারিশ' সে অর্থে আইকনিক ছবি হয়ে উঠতে পারেনি। সেসময় আমির খান-জুহি চাওলার 'কেয়ামত সে কেয়ামত তক' ব্লকব্লাস্টার হিট হয়, যার পাশে দাঁড়াতে পারেনি 'ওয়ারিশ'। তবু রেখা-স্মিতা রসায়ন চলচিত্র ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল।

https://youtu.be/jcL0LDNecIo

'ওয়ারিশ' ছবির আরও কিছু অজানা দিক:

  • ছবিতে অভিনেতা ওম পুরীর কাজ করবার কথা ছিল। কিন্তু তাঁর চরিত্রটি অকিঞ্চিতকর হয়ে যেত, তাই রাখা হয়নি।
  • যেহেতু পাঞ্জাবি ছবি হওয়ার কথা ছিল, তাই 'ওয়ারিশ' পাঞ্জাবেই শ্যুট হওয়ার কথা ছিল। কিন্তু গুজরাত, হরিয়ানা ও মহারাষ্ট্রের কিছু অঞ্চলে শ্যুট হয়।
  • সিনেমাটোগ্রাফার ডিরেক্টর মনমোহন সিং এই ছবিতে প্লেব্যাক করেছিলেন।
  • রেখা, ঋষি কাপুর, পুনম ধিলন প্রথম চয়েস ছিলেন এই ছবির স্মিতা পাতিল, রাজ বব্বর ও অমৃতা সিংয়ের চরিত্রে।
  • রাজ কিরণের চরিত্রের জন্য প্রথম অফার যায় মিঠুন চক্রবর্তীর কাছে। সেকেন্ড লিড করতে চাননি সুপারস্টার মিঠুন। অনিল কাপুরও এই অফার ফিরিয়ে দেন। রাজ কিরণ তখন চরিত্রে আসেন।
  • নভনীত নিশানের ডেবিউ ছবি ছিল এটি।
  • রাজ কাপুরের ফার্ম হাউসেও ছবির কিছু শ্যুটিং হয়েছিল।
  • স্বর্গীয় স্মিতা পাতিল 'ওয়ারিশ' ছবির জন্য 'স্টার অ্যান্ড স্টাইল' সেরা অভিনেত্রীর পুরস্কার পান । কিন্তু আশ্চর্যের বিষয়, সে বছর ফিল্মফেয়ার পুরস্কারে স্মিতা কোনও মনোনয়নই পাননি। রেখার কণ্ঠ তার কারণ কিনা, জানা যায় না।

পর্দার দজ্জাল শাশুড়িই গোয়ার সৈকতে বিকিনি সুন্দরী! ৫০ পেরিয়েও চিরযৌবনা নন্দিনী


```