Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘এই লোকদের ঠাটিয়ে একটা চড় মারুন’—ক্ষোভে ফুঁসছেন জিতু কামাল

শহরের দেওয়ালে সাঁটা একটি বিজ্ঞাপন। সাধারণ চোখে হয়তো সেটি নিছকই আর পাঁচটা পোস্টারের মতো। কিন্তু একটু কাছে গিয়ে তাকালেই বোঝা যায়, ছবির ভেতরে লুকিয়ে আছে এক অস্বস্তিকর বাস্তব। 

‘এই লোকদের ঠাটিয়ে একটা চড় মারুন’—ক্ষোভে ফুঁসছেন জিতু কামাল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 March 2026 14:26

দ্য ওয়াল ব্যুরো: শহরের দেওয়ালে সাঁটা একটি বিজ্ঞাপন। সাধারণ চোখে হয়তো সেটি নিছকই আর পাঁচটা পোস্টারের মতো। কিন্তু একটু কাছে গিয়ে তাকালেই বোঝা যায়, ছবির ভেতরে লুকিয়ে আছে এক অস্বস্তিকর বাস্তব। পোস্টারে থাকা এক মহিলার মুখ জুড়ে কেটে দেওয়া আঁকিবুঁকি, তার ওপর ছিটিয়ে দেওয়া পানের পিক। শুধু মুখেই নয়, বুক আর কাঁধের দিকেও একই অপমানের চিহ্ন। যেন একটা ছবিকে নয়, একজন মানুষকেই হেয় করা হয়েছে।

এই দৃশ্যই গভীরভাবে নাড়া দিয়েছে অভিনেতা জিতু কামালকে (Jeetu Kamal)। আর সেই ক্ষোভই তিনি উজাড় করে দিয়েছেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন এমন কিছু কথা, যা পড়ে অনেকেই থমকে গিয়েছেন।

জিতুর কথায়, “পোস্টারে মহিলা দেখে তার মুখে আঁকিবুঁকি কাটা, পানের পিক ফেলা, বুকের অংশটা ছিঁড়ে ফেলা—এ কিন্তু সন্দেহজনক রেপিস্ট।” তাঁর মতে, যে মানুষ এমনভাবে একটি ছবির মহিলাকে অপমান করতে পারে, তার মানসিকতায় লুকিয়ে থাকে আরও বড় অন্ধকার। তিনি লিখেছেন, এই ধরনের মানুষই সুযোগ পেলেই কোনও মেয়ে বা ছেলেকে শান্ত, নিরুপায় দেখে তাদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। এমন মানুষই আবার শিশুদের অসহায়তা, লজ্জা বা কথা বলতে না পারার সুযোগ নিয়ে ভয়ংকর অপরাধের পথে হাঁটতে পারে।



জিতুর ভাষায়, এই বিকৃত মানসিকতা মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে মহিলাদের ছবি থাকা পোস্টারের ওপরেও। কারণ পোস্টার তো কথা বলবে না, প্রতিবাদও করবে না। তাই সেখানে অপরাধীর ধরা পড়ার কোনও আশঙ্কা থাকে না। ঠিক সেই কারণেই এমন আচরণকে তিনি ভীষণ বিপজ্জনক বলে মনে করেন।

অভিনেতা আরও লিখেছেন, এই ধরনের কাজ যাদের করতে দেখবেন, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো উচিত। প্রয়োজনে ঠাটিয়ে একটা চড় মারার কথাও বলেছেন তিনি। তাঁর এই সরাসরি মন্তব্য অনেকের মনেই আলোড়ন তুলেছে।

জিতুর পোস্ট প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমর্থনের ঢেউ উঠেছে। বহু নেটিজেন তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন, “কথাগুলো ভীষণ সত্যি। এইভাবে কখনও ভাবিনি। সাধারণত আমরা এসব দেখেও গুরুত্ব দিই না, এড়িয়ে যাই। কিন্তু এভাবে ভাবতে পারলে হয়তো অনেক অপরাধ আগেই থামানো সম্ভব।” আরেকজনের মন্তব্য, “অনেকদিন পরে কোনও সেলিব্রিটির কাছ থেকে এত সৎ আর সাহসী কথা শুনলাম। তুমি শুধু অভিনেতা নও, একজন দায়িত্বশীল নাগরিকও।”

 

অভিনয়জীবনের পাশাপাশি সামাজিক প্রশ্ন নিয়েও যে তিনি ভাবেন, এই পোস্ট যেন তারই প্রমাণ। বর্তমানে দর্শকরা জিতু কামালকে দেখতে পাচ্ছেন জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ। সেখানে তিনি আর্য চরিত্রে অভিনয় করছেন। গল্পের সাম্প্রতিক পর্বে এক অদ্ভুত মোড় এসেছে—আর্যের বর্তমান স্ত্রী অপর্ণা যেন আচমকা তাঁর প্রথম স্ত্রী রাজনন্দিনীর মতো আচরণ করতে শুরু করেছে। মনে হচ্ছে, যেন পুরনো স্মৃতি ফিরে পেয়েছে সে। এই পরিস্থিতিতে দু’জনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত জিতু। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ‘এরাও মানুষ’ ছবিতে, যেখানে আবারও তাঁর সহঅভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাশাপাশি চলছে অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘চোর’ ছবির শুটিং, যেখানে তাঁর বিপরীতে থাকবেন দেবলীনা কুমার।


```