Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মুক্তির আগেই বাজেট ছুঁয়ে ফেলল সিংঘম এগেইন! রেকর্ড অঙ্কের ডিল ওটিটি-তে

দীপাবলিতে মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টির 'সিংঘম এগেইন।' ছবিতে দেখা যাবে বলিউডের একাধিক বড় মুখকে।

মুক্তির আগেই বাজেট ছুঁয়ে ফেলল সিংঘম এগেইন! রেকর্ড অঙ্কের ডিল ওটিটি-তে

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 October 2024 20:08

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টির 'সিংঘম এগেইন।' ছবিতে দেখা যাবে বলিউডের একাধিক বড় মুখকে। ক্যামিও চরিত্রে থাকবেন অক্ষয় কুমারও। ২৫০ কোটির এই ছবি মুক্তির আগেই কামিয়ে ফেলল কোটি টাকা।

দেখতে দেখতে ২০২৪ সালের প্রায় শেষ। এখনও পর্যন্ত তেমন একটা বক্স অফিস কাঁপানো সুপারহিট ছবির মুখ দেখেনি বলিউড। গত বছরের তুলনায় বেশ তলার দিকেই রয়েছে হিন্দি ছবির বাজার। তাই এবার সকলের চোখ 'সিংঘম এগেইন'-এর দিকে। 

সিংঘমের এই সিকুয়্যালে ফের ডিসিপি বাজিরাও সিংঘম-এর চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। এই অ্যাকশন ছবিতে অজয় ছাড়াও অর্জুন কাপুর, রণবীর সিং, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফকেও দেখা যাবে। 

এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে দীপাবলির আগে ফের শিরোনামে উঠে আসার কারণ, এর আয়। ২৫০ কোটির ছবি, মুক্তির আগেই কামিয়ে ফেলল ২০০ কোটি। 

জানা গেছে, নন-থিয়েরিটিক্যাল ডিলের মাধ্যমে এই টাকা কামিয়েছে তারা। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট বলছে, স্যাটেলাইট, ডিজিটাল ও মিউজিক রাইটস নিয়ে ইতিমধ্যেই খরচের ৮০ শতাংশ তুলে ফেলেছে এই ছবি। বাকি দর্শক ভরসা। 

দীপাবলিতে সিংঘম এগেইনের সঙ্গেই মুক্তি পাচ্ছে ভুলভুলাইয়া থ্রি-ও। তাই বক্স অফিসে যে এই দুই ছবির লড়াই হবে, তা বলাই বাহুল্য।


```