
ফাইল চিত্র
শেষ আপডেট: 23 December 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: বর্ষশেষে কলকাতায় চলছে একের পর এক জমজমাট কনসার্ট। প্রথমে দিলজিৎ দোসাঞ্ঝ, তারপর ব্রায়ান অ্যাডামস। তাঁরা তাদের সুরে শহরকে মাতিয়ে রেখেছিলেন। এবার বড়দিনের আগে কলকাতায় আসছেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান সুনিধি চৌহান।
নিজের প্রযোজনায় তৈরি 'আই অ্যাম হোম' নিয়ে এবার কলকাতায় আসছেন গায়িকা। তাঁর শো ঘিরে ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমী শহরবাসীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সুনিধি চৌহানের লাইভ ইন অ্যাকশনের জাদু অনুভব করার সুযোগ এসে গিয়েছে তাঁর অনুরাগীদের কাছে।
শুধু গায়িকাই নন, এরই সঙ্গে থাকছেন অভিনেত্রী তামান্নাহ ভাটিয়া যিনি স্ত্রী ২ ছবিতে "আজ কি রাত"-তে নেচে সকলের মন জয় করেছেন। গান-মজা-গ্ল্যামারে ভরা একটি রাত শ্রোতা-দর্শকদের উপহার দিতে চলেছেন সুনিধি ও তামান্নাহ। এবার প্রশ্ন কবে, কখন, কোথায় হচ্ছে সুনিধির এই শো? জেনে নেওয়া যাক তাঁর উত্তর।
View this post on Instagram
২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টায় শুরু হবে সুনিধির এই কনসার্ট। ইভেন্টের জন্য ইনসাইডার ডট ইন (Insider.in) থেকে বুক করা যাবে টিকিট। ক্রিসমাসের ঠিক আগের রাতেই সুনিধির শো ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। "ধুম মাচা লে", "দেশি গার্ল", "কামলি", "পাগল কিয়া রে" এবং "শীলা কি জাওয়ানি" সহ তাঁর কিছু জনপ্রিয় গান গাইবেন সুনিধি।