Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গান ছাড়ছেন সারেগামাপা-র সৌম্য! এবার ধর্ষণের অভিযোগ তুলেছেন প্রাক্তন স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় গায়ক সৌম্য চক্রবর্তী। সারেগামাপার বিজয়ী এবং ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী সৌম্যর লোকগানও যথেষ্ট প্রিয় সকলেরই। তবে সৌম্য এবার গান ছাড়ার ঘোষণা করলেন (Soumya Chakraborty announces to quit

গান ছাড়ছেন সারেগামাপা-র সৌম্য! এবার ধর্ষণের অভিযোগ তুলেছেন প্রাক্তন স্ত্রী

শেষ আপডেট: 2 May 2023 08:50

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় গায়ক সৌম্য চক্রবর্তী। সারেগামাপার বিজয়ী এবং ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী সৌম্যর লোকগানও যথেষ্ট প্রিয় সকলেরই। তবে সৌম্য এবার গান ছাড়ার ঘোষণা করলেন (Soumya Chakraborty announces to quit singing) সোশ্যাল মিডিয়ায়!

রবিবার ফেসবুকে গান বাজনা ছাড়ার কথা লিখলেন সৌম্য। তাঁর কথায়, অনেক দিন যুদ্ধ করে তিনি ক্লান্ত। এরপর অন্য একটি পোস্টে তিনি যোগাযোগ না করার অনুরোধ জানিয়ে লেখেন, সমাজের সঙ্গে অনেক যুদ্ধ করে তিনি হার মেনে নিয়েছেন। এরপর গায়কের সরাসরি অভিযোগ কোনও মহিলার মিথ্যে অপবাদের প্রতি যা বদলে দিয়েছে পুরুষের জীবনের সংজ্ঞা।

সৌম্যর পোস্টের শেষ লাইন থেকে নেটিজেনদের একাংশ দাবি করছেন, গায়কের ইঙ্গিত ছিল তাঁর প্রাক্তন স্ত্রী রূপসা চক্রবর্তীর প্রতিই। সারেগামাপার মঞ্চ থেকেই রূপসার সঙ্গে সম্পর্ক শুরু হয় সৌম্যর। এরপর প্রতিযোগিতা শেষ হলেও সম্পর্ক চলতে থাকে দু'জনের। তবে, এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সৌম্যর পোস্ট থেকে জানা গেছে যে এবার ধর্ষণের অভিযোগ উঠেছে গায়কের বিরুদ্ধে (alleged to rape)। যদিও পরে ফেসবুক পোস্ট ডিলিট করেন গায়ক।

প্রসঙ্গত, এর আগেও অনেকবার সৌম্যর প্রতি অভিযোগের কথা জানা গেছে গায়কের নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেই। প্রাক্তন স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সম্প্রতি ঋত্বিকা নামে আরও একজন মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান সৌম্য।

ফের ঘরে আনতে চান অস্কার, নিজের শহরেই ভিএফএক্সে নতুন দিশা দেখাচ্ছেন অভিষেক


```