Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই

সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ১৬ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তাঁরই গানের স্কুলে আসত ওই ছাত্রী।

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই

সঞ্জয় চক্রবর্তী

শেষ আপডেট: 14 November 2024 10:16

দ্য ওয়াল ব্যুরো: পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে মুম্বই থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই চারু মার্কেট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। রবিবার তাঁকে গ্রেফতার করে বুধবার তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। আলিপুর আদালত সঞ্জয়কে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। 

সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ১৬ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তাঁরই গানের স্কুলে আসত ওই ছাত্রী। নাবালিকার অভিভাবকদের অভিযোগ, গান শেখানোর নাম করেই সঞ্জয় তাঁদের মেয়ের যৌন নিগ্রহ করেছেন। পুজোর আগে গত অগস্ট মাসে এই অভিযোগ দায়ের করেছিলেন তাঁরা। সূত্রের খবর, পুলিশের অভিযোগ দায়ের হয়েছে খবর পেয়েই মুম্বই চলে গেছিলেন সঞ্জয়। 

অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ জেনেছিল, মুম্বইয়ে পরিচিত কারও বাড়িতে থাকছেন সঙ্গীতশিল্পী। সেখান থেকেই নাকি তিনি আগাম জামিন পাওয়ার চেষ্টা করছিলেন। তবে গত রবিবার মুম্বইয়ের আকুরলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। 


```