Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমার সাধ না মিটিল', বাংলার পরিচিত শ্যামাসঙ্গীতকে নতুনভাবে হাজির করলেন রণজয়

কালীপুজোর প্রাক্কালে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া প্রথম শ্যামা সঙ্গীত 'আমার সাধ না মিটিল'।

'আমার সাধ না মিটিল', বাংলার পরিচিত শ্যামাসঙ্গীতকে নতুনভাবে হাজির করলেন রণজয়

শেষ আপডেট: 12 November 2023 18:45

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার দীপান্বিতা কালীপুজো। এই আলোর উৎসবের দিনে মণ্ডপে মণ্ডপে শ্যামাসঙ্গীত বাজবেই। পান্নালাল ভট্টাচার্য হোন বা পরের দিকে কুমার শানু কিংবা বাবুল সুপ্রিয়-অনেকের গলাতেই শ্যামাসঙ্গীত বেশ জনপ্রিয়। 'আমার সাধ না মিটিল', 'শ্যামা মা কি আমার কালো', 'আমায় একটু জায়গা দাও'-সহ অজস্র গান রয়েছে তাঁদের গাওয়া। এবার টলিউডের আর এক জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা গায়ক রণজয় ভট্টাচার্যের গলাতেও শোনা গেল শ্যামা সঙ্গীত।

শনিবার, কালীপুজোর প্রাক্কালে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া প্রথম শ্যামা সঙ্গীত 'আমার সাধ না মিটিল'। চিরাচরিত খোল-করতালের রে নয়, বরং আরও নানারকম বাদ্যযন্ত্র সহকারে একেবারে নতুন আঙ্গিকে তিনি গানটিকে শ্রোতাদের সামনে হাজির করেছেন। কমলাকান্ত ভট্টাচার্যের লেখা ও সুর করা এই গানটিকে নতুনভাবে বানানো সহজ নয়। শ্রোতারা কেমনভাবে নেবেন, সেই চিন্তা তো ছিলই। তবে রণজয় নিজের উপর সেই ভরসাটা রেখেছিলেন। আর তারই প্রতিফলন পাওয়া গিয়েছে গানটি নিয়ে শ্রোতাদের মন্তব্যে।

রণজয়ের সঙ্গে বাংলার আপামর সঙ্গীতপ্রেমীদের প্রথম পরিচয় হয় 'সোয়েটার' ছবির 'প্রেমে পড়া বারণ'-এ। এরপর 'মন কেমনের জন্মদিন', 'জিয়া তুই ছাড়া'র মতো একাধিক রোম্যান্টিক গান তৈরি করেছেন তিনি। সেখান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বাংলার বহু পরিচিত এক শ্যামা সঙ্গীতকে নতুনভাবে নিয়ে আসা- এসবই শ্রোতাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস না থাকলে করা সম্ভব না। রণজয় সেই বিশ্বাসটা রেখেছেন, আর এখন গানটি নিয়ে তাঁর শ্রোতা থেকে শুরু করে আপামর সঙ্গীতপ্রেমীদের রিভিউই বলে দিচ্ছে যে, তিনি নিজের কাজে সফল।


```