Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

৫৪তম জন্মদিন কেকে-র! প্রয়াত সঙ্গীতশিল্পীর স্মৃতিচারণায় স্ত্রী-মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: কে কেকে? এই প্রশ্নের উত্তর আজ অজানা নয় কারও। গত মে মাসে এমনই এক মঙ্গলবারের রাতে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী (singer)। আজ, আরও একটা মঙ্গলবার। একইসঙ্গে আজ কেকে-র ৫৪তম জন্মদিনও। মৃত্যুর পর কেকে-র (KK) প্রথম

৫৪তম জন্মদিন কেকে-র! প্রয়াত সঙ্গীতশিল্পীর স্মৃতিচারণায় স্ত্রী-মেয়ে

শেষ আপডেট: 23 August 2022 16:02

দ্য ওয়াল ব্যুরো: কে কেকে? এই প্রশ্নের উত্তর আজ অজানা নয় কারও। গত মে মাসে এমনই এক মঙ্গলবারের রাতে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী (singer)। আজ, আরও একটা মঙ্গলবার। একইসঙ্গে আজ কেকে-র ৫৪তম জন্মদিনও। মৃত্যুর পর কেকে-র (KK) প্রথম জন্মবার্ষিকী (birth anniversary)। তাঁর অনুরাগীরা এই বিশেষ দিনে কেকে-কে তাঁরই গানে স্মরণ করেছেন। কিন্তু গায়কের পরিবার? আজ কী করছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী, ছেলে আর মেয়ে? এদিন সকালেই কেকের উদ্দেশে পোস্ট করে অনুরাগীদের চোখে জল এনেছেন তাঁর স্ত্রী জ্যোতি। অন্যদিকে বাবার জন্মদিনে মা'কে সামলে রাখার অঙ্গীকার করেছেন তাঁর মেয়ে তামারা।

দুজনের বহু পুরনো একটি ছবি পোস্ট করে কেকে-র জন্মদিনে স্মৃতিচারণা করেছেন তাঁর স্ত্রী জ্যোতি। তাঁকে শক্ত করে জড়িয়ে রেখেছেন কেকে। দুজনেরই তখন অল্প বয়সে। আদুরে সেই ছবিতে চোখ বন্ধ করে রয়েছেন কেকে। আর পাশে বসে মিষ্টি হাসি হেসে স্বামীর দিকে তাকিয়ে রয়েছেন স্ত্রী জ্যোতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন সুইটহার্ট। অনেকটা ভালবাসা। তোমাকে খুব মিস করি। খুব কষ্ট হয়।'

বাবার সঙ্গে নিজের ছোটবেলার ছবি পোস্ট করেছেন তাঁর মেয়ে তামারাও। তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন বাবা। আজ তোমাকে ৫০০ বার করে শুভেচ্ছা জানানোটা খুব মিস করব। ঘুম থেকে উঠে তোমার সঙ্গে কেক খাওয়াটাও খুব মিস করছি। আশা করি, যেখানে আছো সেখানে যেন তুমি নিজের ইচ্ছে মতো অনেক কেক খেতে পারো। আর আজ মা'কে একদম কষ্ট পেতে দেব না। মা'কে আমরা এতটাই জ্বালাব যে মা যেন রেগে যায়। আশা করি, আজ রাতে আমাদের গাওয়া গান তুমি শুনতে পাবে। এইসব কিছুই তোমার জন্য বাবা।'

প্রসঙ্গত, গত মে মাসে কলকাতার নজরুল মঞ্চে শো করার পর হোটেলে ফিরে হার্ট অ্যাটাকে প্রয়াত হন কেকে। সঙ্গীতশিল্পীর মৃত্যুর জেরে কাঠগড়ায় তোলা হয় কলকাতার অনুষ্ঠান উদ্যোক্তাদেরও। এমনকী বলিউডের একাধিক শিল্পীও প্রতিবাদ করে বলেছিলেন, পশ্চিমবঙ্গে যথাযথ পরিকাঠামোর অভাবে কেকে-কে অকালে চলে যেতে হল। এমনকি সেইসময় অনেকেই এই শহরে নিজেদের শো বাতিল করে দেন। তবে মৃত্যুর পরেও তিনি যে এখনও নিজের গানের মাধ্যমেই অনুরাগীদের অন্তরে অমর হয়ে থাকবেন, তা আজ প্রমাণ হয়ে গেল।

ঢেউ খেলানো চুল-গাউনে নতুন রূপে নওয়াজ! ছবি দেখে তাজ্জব ভক্তরা


```