Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কীসের অপারেশন সিঁদুর? কত গাছ, পাখি ধ্বংস হচ্ছে, বিষিয়ে যাচ্ছে জল! আমি যুদ্ধের বিপক্ষে

যে ধর্মের নামে যুদ্ধ হয় আমি সেই ধর্মকে স্বীকার করি না। যে মতবাদ যুদ্ধ ঘটায় তাঁকে আমি ধিক্কার জানাই।

কীসের অপারেশন সিঁদুর? কত গাছ, পাখি ধ্বংস হচ্ছে, বিষিয়ে যাচ্ছে জল! আমি যুদ্ধের বিপক্ষে

কবীর সুমন

শেষ আপডেট: 7 May 2025 14:44

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

'একটা মাঠে দু’জন সেপাই দেশ বিভাগের সীমান্তে,
দু’জন আছে দুই দিকে আর বন্ধু তারা অজান্তে।
তারা এদেশ ভাগ করেনি দেয়নি কোথাও খড়ির দাগ,
নেতারা সব ঝগড়া করেন জলে কুমির ডেঙায় বাঘ।'

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনি। দ্য ওয়াল-এর কাছে এই চাঞ্চল্যকর ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশ করলেন বাংলার অন্যতম গায়ক, সঙ্গীত পরিচালক কবীর সুমন। 

Kabir Suman | Bengali singer and ex-MP Kabir Suman hospitalised after heart  attack - Telegraph India

কবীর সুমন প্রথমেই বললেন 'আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। সে যুদ্ধ যেই করুক, যারাই করুক, যেভাবেই করুক, আমি যুদ্ধ বিরোধী ব্যক্তি। আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে।'

'একটা থালায় চারটে রুটি একটু আচার একটু ডাল,
একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল।'

এই গান গেয়ে উঠলেন স্বয়ং কবীর সুমন। ধীরে ধীরে তাঁর গলা ধরে এল। 

কবীর সুমন আরও বললেন, 'এই দেশ যখন ভাগ হয়েছিল আমার অনুমতি নিয়েছিল কেউ? দেশের কোনও মানুষের অনুমতি নিয়েছিল কেউ? দেশের নেতারা কোনও জনগনের অনুমতি নিয়েছিল? আমি উপমহাদেশের নাগরিক! কীসের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল? আমি ১৯৪৯ সালে জন্মেছিলাম। আমি কোথায় জন্মালাম? তখন তো আমার কোন ব্যক্তিগত পছন্দ ছিল না! আমি তখন থেকেই সব জিনিস সন্দেহের চোখে দেখি। দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানবপ্রেম নেই। মানুষের জন্য প্রেম নেই, প্রাণীদের জন্য প্রেম নেই। '

Kabir Sumon calls for rejecting BJP in election through song (Video)

যুদ্ধ একেবারেই কাম্য নয়। আজকের সকালে খুব ব্যথিত হয়ে জানাচ্ছেন কবীর সুমন। তিনি আরও বললেন, 'একবার ভেবে দেখুন বন্ধু, একটা যুদ্ধ হচ্ছে অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে যারা এই পৃথিবীর কোনও ক্ষতি করেনি। কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, গাছ ধ্বংস নিয়ে কোনও নেতার কোন মাথাব্যথা নেই। আর যাঁরা দেশপ্রেম দেখাচ্ছেন, তাঁরা এই গাছেদের পুড়ে যাওয়া, গাছের সঙ্গে কত নিরীহ পাখি, পোকামাকড় মারা যাওয়া নিয়ে কিছু বলছেন না। জল বিষাক্ত হয়ে যাচ্ছে। এই নিয়ে কারও হেলদোল নেই।

সিঁদুর দেখাচ্ছে? কীসের 'অপারেশন সিঁদুর! আর বেশি বলতে চাই না। আমার মুখ দিয়ে এবার আর বললে খারাপ খারাপ কথা বেরোবে! আমি ৭৭ বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণ ভাবে এই 'দেশপ্রেমের' বিরুদ্ধে এবং এই যুদ্ধের বিরুদ্ধে। 

শেষ কথা এটাই বলি, 'যে ধর্মের নামে যুদ্ধ হয় আমি সেই ধর্মকে স্বীকার করি না। সেই ধর্মকে আমি ধিক্কার জানাই। যে মতবাদ যুদ্ধ ঘটায় তাকে আমি ধিক্কার জানাই।'


```